যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় মেধাবী ২ বাংলাদেশি শিক্ষার্থীর মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নোমান ইবনে সাবিত: যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি মেধাবী দুই তরুণ শিক্ষার্থী নিহত হয়েছেন। এদের একজন ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বস্টনের এমআইটিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষের এবং অন্যজন ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্সের ছাত্র। গত শুক্রবার রাতে নিউ জার্সির বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসন শহরে এই সড়ক দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় তাদের আরও তিন বন্ধু আহত হয়েছেন বলে জানা গেছে।
দুর্ঘটনাস্থলেই এমআইটিতে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে দ্বিতীয় বর্ষের ছাত্র শাহরিয়ার উদ্দিন আহমেদ (১৯)-এর মুত্যু ঘটে। পাশের সেন্ট যোসেফ ইউনিভার্সিটি হাসপাতালে নেওয়ার পর মারা যান ইউনিভার্সিটি অব সাউথ ক্যালিফোর্নিয়ার কম্পিউটার সায়েন্সের ছাত্র শাকিল আলী (১৯। বাকি তিনজন ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
আহতরা হলেন তাহমিদুর চৌধুরী (১৯), সুব্রত চৌধুরী (১৯) এবং যসোয়া রিভারা (১৮)।
নিউ জার্সি রাজ্যের প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর এবং লিটল ফলস পুলিশ জানিয়েছে।
নিউ জার্সি অঙ্গরাজ্যের প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর এবং লিটল ফলস পুলিশ জানিয়েছে শুক্রবার রাতে নিই জার্সির বাংলাদেশি অধ্যুষিত প্যাটারসন শহরে একটি সড়কে হতাহতরা একটি জীপে ছিলেন হঠাৎ করে তাদের গাড়ির সঙ্গে একটি মার্সিডিজ গাড়ির সংঘর্ষ ঘটে।
প্যাসেইক কাউন্টি প্রসিকিউটর অফিস জানায়, দুর্ঘটনার কারণ উদঘাটনে তদন্ত চলছে। নিহত দুই বন্ধুর লাশ রবিবার পর্যন্ত মর্গে ছিল। ময়নাতদন্তের পর তা স্বজনের কাছে হস্তান্তর করা হবে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
সাইবার হামলা নয়, তবু মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি