যুক্তরাষ্ট্রে সড়ক দুর্ঘটনার বাংলাদেশি কলেজছাত্র নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস রাজ্যের ওয়েনহ্যামে ১২৮ নম্বর সড়কে একটি মারাত্মক দুর্ঘটনার বাংলাদেশি কলেজ শিক্ষার্থী নিহত হয়েছে। গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে বেভারলি সীমান্তের কাছে একটি রোলওভার দুর্ঘটনা এবং একজন ব্যক্তির আটকে পড়ার খবর পান পুলিশ ও দমকলহিনীর সদস্যরা।
ওয়েনহ্যাম পুলিশ জানায়, দুর্ঘটনার সময় গাড়ির ভেতরে কেবল একজন ব্যক্তি ছিলেন। পুরো গাড়িটি উল্টে যাওয়ায় চালক ভেতরে আটকে পড়েছিলেন। বেভারলি দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহায়তা করে। কর্মকর্তারা জানান, গাড়ি থেকে ব্যক্তিকে বের করতে হাইড্রোলিক এক্সট্রিকেশন সরঞ্জাম ব্যবহার করতে হয়েছে।
ম্যাসাচুসেটস স্টেট পুলিশ জানিয়েছে, এক্সিট বা বাহির পথ ৪৮/গ্রেপভাইন রোডে উত্তরমুখী সকল লেন বন্ধ করা হয়েছিল তবে পরে সেগুলো পুনরায় খুলে দেওয়া হয়েছে।
নিহত কলেজ শিক্ষার্থীর বাবা লীন প্রবাসী দীপক সিং জানান, তার ছেলে প্রতিক সিং (২৪) সালেম স্টেট কলেজের শিক্ষার্থী ছিলেন। কলেজ ড্রপ আউটের পর চাকুরি করছিল। তাদের দেশের বাড়ি নেত্রকোনা জেলার পুর্বধলা থানায়। তিনি দীর্ঘ ১৬ বছর যুক্তরাষ্ট্রে এসেছেন কিন্তু স্ত্রী ও দুই ছেলে এসেছেন ১২ বছর আগে। তিনি বোস্টনের পার্শ্ববর্তী লীন শহরে বসবাস করছিলেন।পুলিশ গাড়ির রোলওভার দুর্ঘটনাটি তদন্ত করছে।
[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।]
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি