যুক্তরাষ্ট্রে স্পিকার পেলোসির সেই ল্যাপটপ চোর গ্রেপ্তার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিল ভবনে ট্রাম্প সমর্থকদের দাঙ্গার সময় প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির অফিস থেকে ল্যাপটপ চুরি করা রাইলি উইলিয়ামসকে গ্রেপ্তার করেছে মার্কিন নিরাপত্তা বাহিনী। ওই ল্যাপটপটি তিনি রাশিয়ার গোয়েন্দা বাহিনীর কাছে বিক্রি করতে চেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। যার ভিত্তিতে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই।
গত রোববার (১৭ জানুয়ারি) আদালতে জমা দেয়া হলফনামায় এফবিআই এর এক এজেন্ট জানিয়েছেন, রাইলি জুন উইলিয়ামস নামে এক নারীর বিরুদ্ধে ক্যাপিটল হিলে অনুপ্রবেশ এবং বিক্ষোভকারীদের পেলোসির অফিসে নিয়ে যাওয়ার অভিযোগে মামলা হয়েছে।
ডিসির জেলা আদালতে জমা দেয়া হলফনামায় বলা হয়, সম্প্রতি এফবিআই একটি সূত্রের সন্ধান পায়। সূত্রটি জানায়, রাইলি ল্যাপটপটি রাশিয়ায় থাকা তার এক বন্ধুর কাছে পাঠাতে চেয়েছিলো, যে ডিভাইসটি রুশ গোয়েন্দা সংস্থার কাছে বিক্রি করতো। তবে, অজ্ঞাত কারণে ডিভাইসটি রাশিয়ায় পাঠানোর পরিকল্পনা ভেস্তে যায়। ডিভাইসটি হয়তো এখনও রাইলির কাছেই আছে, নাহয় সেটি নষ্ট করে ফেলেছে।
এফবিআই’র তথ্যমতে, দাঙ্গার পরপরই রাইলি পেনসিলভানিয়ার হ্যারিসবার্গে পালিয়ে যায়। বন্ধ করে দেন ফোন নম্বরসহ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলো। ক্যাপিটল ভবনে হামলার দুই দিন পর পেলোসির মুখপাত্র জানিয়েছিলেন, স্পিকারের অফিস থেকে প্রেজেন্টেশনের জন্য ব্যবহৃত একটি ল্যাপটপ হারিয়ে গেছে। তবে রাইলির কাছে থাকা ল্যাপটপটি সেটাই কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে পার্লামেন্ট ভবনে ট্রাম্প-সমর্থকদের হামলার পর বেশ কিছু ইলেক্ট্রনিকস সরঞ্জাম খোয়া যায়। দেশটির ভারপ্রাপ্ত অ্যাটর্নি মাইকেল শেরউইনের মতে, গুরুত্বপূর্ণ সরঞ্জাম চুরি হওয়া জাতীয় নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টির সামিল।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
গঙ্গা পানি চুক্তি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনে আলোচনা হবে: জয়সোয়াল
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি