৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে সবার জন্য করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক হচ্ছে না

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে সবার জন্য করোনা টিকা নেওয়া বাধ্যতামূলক হচ্ছে না
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের টিকা সহজলভ্য হলেও সবার জন্য তা বাধ্যতামূলক করা হবে না বলে উল্লেখ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। স্থানীয় সময় শুক্রবার (৪ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের ডেলাওয়ার অঙ্গরাজ্যের উইলমিংটনে এক ভাষনে তিনি একথা বলেন। জো বাইডেন এমন সময় এই কথা জানালেন যখন দেশটির সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল (সিডিসি) যুক্তরাষ্ট্রের জনগণকে প্রথমবারের মতো নিজেদের বাড়ি ছাড়া যে কোনও অভ্যন্তরীণ স্থানেও মাস্ক পরার আহ্বান জানিয়েছে। সিডিসি জানায়, যুক্তরাষ্ট্র উচ্চমাত্রার সংক্রমণ পর্যায়ে পৌছেঁছে। এর আগে সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে বাইডেন জানিয়েছেন, করোনাভাইরাসের সংক্রমণ কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের জনগণকে তার দায়িত্ব গ্রহণের ১০০ দিন মাস্ক পরার জন্য বলবেন। তিনি বলেন, দায়িত্ব গ্রহণের প্রথম দিনে আমি সবাইকে বলবো- আপনার সবাই ১০০ দিনের জন্য মাস্ক পরে থাকুন, সারা জীবনের জন্য নয়, মাত্র ১০০ দিনের জন্য। শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি নিরাপদ বললে তিনি নিজে জনসম্মুখে খুশি মনে কোভিড-১৯ এর টিকা নিতে প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের জনগণকে এটা জানানো প্রয়োজন যে, টিকা গ্রহণ নিরাপদ। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রে আড়াই হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে এবং নতুন শনাক্ত হয়েছেন ২ লাখ ২৫ হাজার। এখন পর্যন্ত দেশটিতে ১ কোটি ৪৩ লাখ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৭৮ হাজারের বেশি মানুষের। আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। ধারণা করা হচ্ছে, করোনাভাইরাসের উদ্বেগের কারণে তার শপথগ্রহণ অনুষ্ঠান খুব বড় আকারের হবে না। মার্কিন কোম্পানি ফাইজার ও মডার্না জানিয়েছে, তাদের উদ্ভাবিত করোনা টিকা ক্লিনিক্যাল ট্রায়ালে প্রায় ৯৫ শতাংশ কার্যকর। উভয় কোম্পানিই যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের (এফডিএ) কাছে টিকা ব্যবহারের অনুমতি চেয়েছে। যুক্তরাজ্য প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে। উইলমিংটনে বাইডেন বলেছেন, সবার জন্য করোনা টিকা বাধ্যতামূলক করার প্রয়োজন নেই। তিনি বলেন, সঠিক কাজ করতে মানুষকে উৎসাহিত করতে প্রেসিডেন্ট হিসেবে আমার ক্ষমতার মধ্যে সবকিছু করব। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি