৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটিতে বন্দুক হামলা, লকডাউন জারি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটিতে বন্দুক হামলা, লকডাউন জারি
বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি সামরিক ঘাঁটিতে বন্দুকধারীর হামলার পর পুরো ঘাঁটি লকডাউন করা হয়েছে। ঘাঁটির একটি ফেসবুক পোস্টে জানানো হয়েছে, স্থানীয় সময় সকাল ১১টা ৪ মিনিটে ঘাঁটিটি লকডাউন করা হয় এবং সেখানে ‘হতাতের খবর পাওয়া গেছে’। ফোর্ট স্টুয়ার্ট নামের ওই ঘাঁটিতে কতজন গুলিবিদ্ধ বা আহত হয়েছেন তা এখনো স্পষ্ট নয়। ঘাঁটিটি জর্জিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের আটলান্টা শহর থেকে প্রায় ৩৮৬ কিলোমিটার দূরে অবস্থিত। লেফটেন্যান্ট কর্নেল অ্যাঞ্জেল টমকো অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেছেন, ‘আমরা এখনো পরিস্থিতি মূল্যায়ন করছি এবং সক্রিয় বন্দুকধারীর অস্তিত্ব নিশ্চিত করতে পারি।’ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সামরিক সদস্যদের হামলাস্থল থেকে সরে যেতে দেখা গেছে। এ ছাড়া স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আশপাশের স্কুলগুলোও লকডাউনের আওতায় আনা হয়েছে। এফবিআইয়ের আটলান্টা অফিস জানিয়েছে, তারা ঘটনাটি সম্পর্কে অবগত এবং হামলাস্থলে এখনো পরিস্থিতি ‘সক্রিয়’ রয়েছে। জর্জিয়ার গভর্নর ব্রায়ান কেম্প জানিয়েছেন, তিনি মোতায়েন থাকা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সঙ্গে ‘ঘনিষ্ঠ যোগাযোগ’ রাখছেন। তিনি এক্সে লিখেছেন, ‘আমরা আহতদের, তাদের পরিবার ও যারা দায়িত্ব পালনে এগিয়ে এসেছেন, তাদের কথা হৃদয়ে রাখছি ও প্রার্থনা করছি। আমরা জর্জিয়ার সবাইকে অনুরোধ করছি যেন তারাও তাই করেন।’ কংগ্রেসম্যান বাডি কার্টার, যার নির্বাচনী এলাকা ফোর্ট স্টুয়ার্ট ঘাঁটিকে অন্তর্ভুক্ত করে, তিনি ‘পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন’ বলে জানিয়েছেন।তিনি এক্সে লিখেছেন, ‘আহতদের, তাদের পরিবারের ও আমাদের কমিউনিটিকে রক্ষা করতে গিয়ে কাজ করা আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাহসী সদস্যদের জন্য প্রার্থনায় শামিল হোন।’ [বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ।] বিপি>টিডি
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি