যুক্তরাষ্ট্রে ঋণ জালিয়াতির দায়ে এক ব্যক্তির কারাদণ্ড
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ব্রুকফিল্ডের এক সাবেক ঋণ কর্মকর্তা প্রায় ১০ লাখ ডলার আত্মসাৎ করে ম্যাসমিউচুয়াল ফেডারেল ক্রেডিট ইউনিয়নকে প্রতারণার দায়ে ফেডারেল কারাগারে যাচ্ছেন।
৪৫ বছর বয়সী ব্রায়ান সোচা ছয় বছরব্যাপী ব্যাংক জালিয়াতির পরিকল্পনায় জড়িত থাকার কথা স্বীকার করার পর তাকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। প্রসিকিউটররা জানান, সোচা সহকর্মীদের কম্পিউটারে ২০ বারেরও বেশি হ্যাক করে গোপনে নিজের হোম ইকুইটি ঋণের ক্রেডিট সীমা বাড়িয়ে নেন।
এর মাধ্যমে তিনি ১ লাখ ৩৫ হাজার ডলার থেকে সীমা বাড়িয়ে প্রায় ১০ লাখ ডলারে উন্নীত করেন এবং একই সঙ্গে বাজারদরের চেয়ে কম সুদের হার নিশ্চিত করেন। চুরি করা অর্থ ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে সোচাকে।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কে হাসপাতাল অবরুদ্ধকালে পুলিশ-জনতা সংঘর্ষে ৯ জন গ্রেপ্তার
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি