৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে পরিবারভিত্তিক স্বাস্থ্যবিমার বার্ষিক খরচ এখন প্রায় ২৭ হাজার ডলার

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ অক্টোবর ২০২৫, ১২:১০ পিএম
যুক্তরাষ্ট্রে পরিবারভিত্তিক স্বাস্থ্যবিমার বার্ষিক খরচ এখন প্রায় ২৭ হাজার ডলার

আবু সাবেত: ২০২৫ সালে টানা তৃতীয় বছরের মতো যুক্তরাষ্ট্রে নিয়োগকর্তা-স্পন্সর করা স্বাস্থ্যবিমার খরচ বেড়েছে। কেএফএফ -এর বুধবার প্রকাশিত বার্ষিক জরিপ অনুযায়ী, একটি পরিবারের গড় স্বাস্থ্যবিমা পরিকল্পনার খরচ এখন প্রায় ২৭ হাজার ডলারের কাছাকাছি।

গত বছরের তুলনায় পারিবারিক বিমার প্রিমিয়াম বেড়েছে ৬ শতাংশ বা ১,৪০৮ ডলার, যা মুদ্রাস্ফীতির হারের দ্বিগুণেরও বেশি। এটি আগের দুই বছরের ৭ শতাংশ বৃদ্ধির কাছাকাছি।

গড়ে একজন কর্মী বছরে ৬,৮৫০ ডলার পরিশোধ করছেন পরিবারের বিমা কভারেজের জন্য, বাকি অংশ দিচ্ছেন নিয়োগকর্তারা।

১,৮০০-রও বেশি ছোট-বড় প্রতিষ্ঠানের ওপর পরিচালিত এই বার্ষিক জরিপটি যুক্তরাষ্ট্রজুড়ে কর্মক্ষেত্র-নির্ভর স্বাস্থ্যবিমা ব্যবস্থার একটি চিত্র তুলে ধরে। বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রায় অর্ধেক জনগোষ্ঠী অর্থাৎ ৬৫ বছরের নিচের প্রায় ১৫ কোটি ৪০ লাখ মানুষ তাদের চাকরির মাধ্যমে স্বাস্থ্যবিমা সুবিধা পাচ্ছেন।

প্রিমিয়াম বৃদ্ধির মূল কারণ হিসেবে স্বাস্থ্যসেবায় ব্যয় বৃদ্ধি দায়ী বলে জরিপে বলা হয়েছে। নিয়োগকর্তারা বিশেষ করে ওষুধের দামের ঊর্ধ্বগতি যা সাম্প্রতিক বছরগুলোতে প্রিমিয়াম বাড়ার বড় কারণ উল্লেখ করেছেন।

অনেক প্রতিষ্ঠান দীর্ঘমেয়াদি রোগের বিস্তার, স্বাস্থ্যসেবা ব্যবহারের বৃদ্ধি এবং হাসপাতালের খরচ বৃদ্ধিকেও দায়ী করেছে।

২০০-র বেশি কর্মীযুক্ত প্রতিষ্ঠানগুলোর এক-তৃতীয়াংশের বেশি জানিয়েছে, প্রেসক্রিপশন ওষুধের দাম বৃদ্ধিই সাম্প্রতিক বছরগুলিতে প্রিমিয়াম বৃদ্ধির 'বড় কারণ'। এর মধ্যে বিশেষভাবে আলোচিত জিএলপি-১ গ্রুপের ওষুধ রয়েছে, যা ওজন কমানোর চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয়—যেমন ওয়েগোভি ও জেপবাউন্ড।

বৃহৎ প্রতিষ্ঠানগুলোর (কমপক্ষে ৫,০০০ কর্মীযুক্ত) মধ্যে ৪৩ শতাংশ জানিয়েছে, তারা তাদের প্রধান বিমা পরিকল্পনায় ওজন কমানোর এই জিএলপি-১ ওষুধগুলো কভার করে—যা ২০২৪ সালে ছিল মাত্র ২৮ শতাংশ।

কেএফএফ-এর সভাপতি ও সিইও ড্রু অল্টম্যান বলেছেন, একটি নিঃশব্দ সতর্ক ঘণ্টা বেজে উঠছে। জিএলপি-১ ওষুধ, হাসপাতালের দামের ঊর্ধ্বগতি, শুল্ক এবং অন্যান্য কারণের জন্য আগামী বছর নিয়োগকর্তাদের বিমা প্রিমিয়াম আরও দ্রুত বাড়বে বলে আমরা আশা করছি।

তবে স্বাস্থ্যবিমার খরচ শুধু প্রিমিয়ামেই সীমিত নয়। এখন একক বিমা পরিকল্পনার গড় ডিডাক্টেবল প্রায় ১,৯০০ ডলার, যা গত বছর ছিল ১,৭৭৩ ডলার। ছোট প্রতিষ্ঠানের কর্মীদের গড় ডিডাক্টেবল বড় প্রতিষ্ঠানের কর্মীদের তুলনায় প্রায় ১,০০০ ডলার বেশি।

ছোট প্রতিষ্ঠানে কর্মরত বিমাধারীদের মধ্যে অর্ধেকেরও বেশি এখন কমপক্ষে ২,০০০ ডলারের ডিডাক্টেবল দিচ্ছেন, আর এক-তৃতীয়াংশেরও বেশি দিচ্ছেন অন্তত ৩,০০০ ডলারের ডিডাক্টেবল—জরিপে এমনটাই উঠে এসেছে।

কেএফএফ জানিয়েছে, ভবিষ্যতে প্রতিষ্ঠানগুলো কর্মীদের ওপর আরও বেশি স্বাস্থ্যব্যয়ের চাপ দিতে পারে, ফলে ডিডাক্টেবল ও অন্যান্য খরচ ভাগাভাগির হার বাড়তে পারে।

অল্টম্যান বলেন, খরচ বৃদ্ধির মূল কারণগুলো মোকাবিলায় নিয়োগকর্তাদের হাতে নতুন কোনো উপায় নেই। তাই ডিডাক্টেবল ও অন্যান্য খরচ ভাগাভাগির হার আরও বাড়তে পারে—যা না নিয়োগকর্তারা, না কর্মীরা কেউই পছন্দ করেন, কিন্তু প্রিমিয়াম বৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতে অনেক সময় এটিই শেষ উপায় হয়ে দাঁড়ায়।'

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি