৮ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন: এবারও ফল প্রকাশে বিলম্বের আশঙ্কা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন: এবারও ফল প্রকাশে বিলম্বের আশঙ্কা
নিজস্ব প্রতিবেদক: গত ২০২০ সালের মতো এবারও যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ফল প্রকাশ বিলম্ব হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। যুক্তরাষ্ট্রে আজ ভোটগ্রহণ চলছে। শেষ হবে স্থানীয় সময় সন্ধ্যায়। কিন্তু নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প নাকি কমালা হ্যারিস জয়ী হয়েছেন তা জানতে হয়তো কয়েকদিনও লেগে যেতে পারে। মঙ্গলবারের এই নির্বাচন জাতীয় পর্যায়ে এবং সুইং স্টেটগুলোতে ক্রমশ কঠিন থেকে কঠিনের দিকে ধাবিত হচ্ছে। ফলে কিছু এলাকায় খুবই সামান্য ব্যবধানে জয় পেতে পারেন প্রার্থী। আবার এমনও হতে পারে যে, ভোট পুনরায় গণনা করার প্রয়োজন দেখা দিতে পারে। ২০২০ সালের পর অনেক রাজ্যে নির্বাচনে পরিবর্তন এসেছে। এর প্রেক্ষিতে সাতটি সুইং স্টেট সহ কিছু রাজ্যের ফল আসতে পারে অধিক ধীরগতিতে। অন্যদিকে মিশিগানের মতো স্থানগুলোতে ভোট গণনা হতে পারে দ্রুতগতিতে। করোনা মহামারির কারণে আগের নির্বাচনের বেশির ভাগ ভোট পড়েছিল ডাকে। এবার তার চেয়ে অনেক কম ভোট ডাকে আসবে। এর আগে ২০২০ সালে নির্বাচন হয়েছিল ৩রা নভেম্বর মঙ্গলবার। কিন্তু ৭ই নভেম্বর শনিবার সকালের আগে পর্যন্ত জো বাইডেনকে বিজয়ী ঘোষণা করতে পারেনি মার্কিন টিভি নেটওয়ার্কগুলো। এবার নির্বাচিত প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হবে ক্যাপিটল কমপ্লেক্স চত্বরে ২০২৫ সালের ২০শে জানুয়ারি সোমবার। এটি হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে ৬০তম প্রেসিডেন্সিয়াল শপথ অনুষ্ঠান। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি