যুক্তরাষ্ট্রে প্রবেশের সময় মেক্সিকো সীমান্তে বাংলাদেশি যুবকের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: অবৈধ পথে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টাকালে মেক্সিকো সীমান্তে মারা গেছেন এক বাংলাদেশি যুবক। দুবাই প্রবাসী রুহুল আমিন (৩৫) নামে ওই যুবক সীমান্তের কাছে অসুস্থ হয়ে মারা যান। স্থানীয় সময় রোববার (১২ মে) যুক্তরাষ্ট্রে অবস্থানরত তার এক নিকটাত্মীয় এ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রুহুল আমিনের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়।
রুহুল আমিনের পারিবারিক সূত্রে জানা গেছে, রুহুল আমিন দীর্ঘদিন দুবাই থেকে বাড়িতে বহুতল ভবন করেছেন। পরে যুক্তরাষ্ট্রে আসার স্বপ্নে অনেক টাকা ঋণ করে রওনা দেন। কিন্তু যুক্তরাষ্ট্রে প্রবেশের আগেই মেক্সিকো সীমান্তে অসুস্থ হয়ে মারা যায়। এখন তার মরদেহ দেশে আনতে জটিলতার সৃষ্টি হয়েছে। এ বিষয়ে সরকারের সুদৃষ্টি কামনা করা হয়েছে।
নিহতের বাবার নাম মৃত হেদায়েত উল্যাহ। তার বাড়িতে মা, এক ভাই, এক বোন, স্ত্রী ও তিন মেয়ে রয়েছে। মৃত্যুর খবরে পরিবারসহ তার এলাকায় শোকের ছায়া নেমে এসেছে বলে জানা গেছে।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি