যুক্তরাষ্ট্রে প্রবাসীদের দানের অর্থে চলছে ইফতার প্রতিযোগিতা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের মাঝে ডোনেশন বা দানের অর্থে চলছে রমরমা ইফতার প্রতিযোগিতা। গত ২ এপ্রিল থেকে পবিত্র মাহে রমজান শুরু হবার পর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের প্রায় দেড় শতাধিত ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে শুধু নিউ ইয়র্ক শহরেই অর্ধ শতাধিক।
যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধুষ্যিত নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকিতে বসবাসরত বাংলাদেশিদের মাঝে ডোনেশনের অর্থে চলছে রমরমা ইফতার প্রতিযোগিতা।
ইফতার পার্টির প্রতিযোগিতার শীর্ষে রয়েছে নিউ ইয়র্ক সিটি। এখানে বাংলাদেশিদের সংখ্যা বেশি হওয়ায় প্রায় প্রতিদিনই সামাজিক, সাংস্কৃতিক ও আঞ্চলিক সংগঠনের ৬/৭টি করে ইফতার পার্টি অনুষ্ঠিত হচ্ছে। কার ইফতারে কত মানুষ আর খাবার তালিকা কেমন এ নিয়ে চলছে তীব্র প্রতিযোগিতা। এসব ইফতার পার্টির আয়োজন করলেও কেউই নিজেদের পকেটের অর্থ ব্যয় করেন না বলে জানা গেছে। তারা বিভিন্ন ব্যবসায়ী ও ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের অতিথি করার নাম শর্তে ডোনেশনের নাম আদায় করা অর্থে প্রতিবছরই এমন ইফতার পার্টির আয়োজন করে থাকেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি