৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না প্রবাসী মুক্তা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না প্রবাসী মুক্তা
নিজস্ব প্রতিবেদক: অর্থের অভাবে হৃদপিণ্ড প্রতিস্থাপন করতে পারছেন না যুক্তরাষ্ট্রের পেনসেলভেনিয়া অঙ্গরাজ্য প্রবাসী সারওয়ার হোসেন মুক্তা। তিনি বর্তমানে পেনসেলভেনিয়ার পেন মেডিসিন প্রেসবেট্রেইন হসপাতালে চিকিৎসাধীন আছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী মুক্তার হৃদপিণ্ড প্রতিস্থাপন কয়েক লাখ মার্কিন ডলার প্রয়োজন বলে পারিবারিক সূত্র জানিয়েছেন। সারওয়ার হোসেন মুক্তা স্ত্রী নার্গিস ফাতেমা বিপ্লবীও রাজশাহী বিশ্ববিদ্যাল্যের শিক্ষার্থী ছিলেন।তিনি বলেন, আমাদের ১১ বছরের একটা কন্যা রয়েছে। নানা সমস্যার মধ্যে দিয়ে আমরা ১৭টি বছর একসঙ্গে অতিক্রম করেছি। হঠাৎ করেই আমার সুখের সংসরটি ওলট-পালট হয়ে গেছে। কিছুদিন পূর্বে আমার স্বামী হার্ট অ্যাটাক করলে চিকিৎসকরা হার্টে ব্লক খুঁজে পান। তাকে হাসপাতালে নিলে লাইফ সাপোর্টে রাখেন এবং হৃদপিণ্ড প্রতিস্থাপনের পরামর্শ দেন চিকিৎসকরা। কিন্তু দুর্ভাগ্য তাদের কোন মেডিকেল ইন্সুরেন্স নেই। এমতাবস্থায় তার সার্জারি চিকিৎসায় অনেক অর্থের প্রয়োজন। যা আমাদের পক্ষে ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। আমার স্বামী স্বাস্থ্যবান ও পরিশ্রমী মানুষ। তার সেই চেহারা কল্পনাই করতে পারছি না, তাকে ছাড়া সামনের দিনগুলোর চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব না। তাই সকালের কাছে সহযোগিতার আবেদন করছি। আপনাদের সহযোগিতায় পারে আমার স্বামীকে সুস্থ করতে পারে। স্ত্রী নার্গিস ফাতেমা বিপ্লবী প্রতিনিয়ত স্বামীর পাশে রয়েছেন। স্বামীকে কষ্ট পেতে দেখেও তিনি কিছুই করতে পারেন না। পরিবার সক্ষমতা না থাকায় দেশি বিদেশী সকলের কাছে সাহয্যের আবেদন জানিয়েছেন চেয়েছেন তিনি। সকালের সহযোগিতায় একটি জীবন বাঁচিয়ে ১১ বছরের শিশুটির মুখে হাসি ফোটানোর জন্য আকুল আবেদন জানিয়েছেন বিপ্লবী। দেশ ও প্রবাসের সহৃদয়বান ব্যক্তিদের সাহায্যের আশায় সারওয়ার হোসেন মুক্তা স্ত্রী নার্গিস ফাতেমা বিপ্লবী একটি ফান্ডরাইজ পেইজ খুলেছেন। সাহায্য করতে চাইলে এই লিঙ্কে ক্লিক করতে পারেন: https://gofund.me/b6fa0ba1 খুলেছেন। আগ্রহীরা এই পেজে গিয়ে সহযোগিতা করতে পারবেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি