৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক ৯১১

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান, আটক ৯১১
  নোমান সাবিত: যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন প্রয়োগকারী এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্টরা সাত অঙ্গরাজ্য থেকে তিন দিনে প্রায় ৫৩৮ অনথিভুক্ত অভিবাসীকে গ্রেপ্তার ও ৩৭৩ কে আটক করেছে। তাদের কারও কারও বিরুদ্ধে নিউইয়র্ক ও নিউ জার্সির শহরগুলোতে নানা অপরাধে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। নিউইয়র্কে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ছিল এল সালভাদরের একজন এমএস-১৩ গ্যাং সদস্য। তিনি জ্যামাইকার একজন নাগরিক। যিনি নাবালকের যৌন শোষণের অভিযোগে অভিযুক্ত। হন্ডুরাসের একজন নাগরিক যিনি মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে অভিযুক্ত। অনুরূপ গ্রেপ্তার ঘটেছে বোস্টন, ডেনভার, ফিলাডেলফিয়া, আটলান্টা, সিয়াটল, মিয়ামি এবং ওয়াশিংটন, ডিসি-তে। ন্যায়বিচার বিভাগের একটি স্বারকলিপিতে হুঁশিয়ারি করেছে যে, যারা স্থানীয় এবং রাজ্য কর্মকর্তারা আইসিই-এর সঙ্গে সহযোগিতা করবে না,তাদের বিরুদ্ধে অপরাধমূলক অভিযোগ আনা হতে পারে। তবে নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেছেন, ট্রাম্প প্রশাসন স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে অভিবাসীদের আটকে রাখা বা বিতাড়িত করতে বাধ্য করতে পারে না। তিনি বলেন, 'প্রেসিডেন্ট সংবিধানকে একতরফাভাবে পরিবর্তন করতে পারেন না। আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের অফিসের সঙ্গে কাজ করতে রাজি, তবে আমরা দুর্বল বা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা করব, যার মধ্যে অভিবাসী সম্প্রদায়ও অন্তর্ভুক্ত। নিউইয়র্ক সিটির স্কুলগুলিতে অভ্যন্তরীণ স্বারকলিপিতে বলা হয়েছে যে, কোনো পরিস্থিতিতেই আইসিই এজেন্টদের স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না। এনওয়াইপিডি-ও একটি স্বারকলিপিতে জারি করেছে, যেখানে বলা হয়েছে যে কর্মকর্তারা ফেডারেল অভিবাসন প্রয়োগে সহযোগিতা করবেন না। কুইন্সের করোনাতে একটি টাউন হলে মেয়র অ্যাডামস বলেছেন যে, শিশুরা স্কুলে যাবে। যাদের স্বাস্থ্যসেবা প্রয়োজন, তারা হাসপাতালে যাবে। যারা অপরাধের শিকার, তারা আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে কথা বলবে। আমরা সব নিউই য়র্কারের জন্য দাঁড়াবো, চিহ্নিত এবং অনথিভুক্ত উভয়ের জন্য। নিউ ইয়র্কে বর্তমানে প্রায় ৪ লক্ষ অনথিভুক্ত অভিবাসী রয়েছে। নিউ জার্সির নিউয়ার্ক শহরের মেয়র রাস বারাকা জানিয়েছেন যে, বৃহস্পতিবার তার শহরে আইসিই এজেন্টরা একটি অভিযান চালিয়েছে। তিনি বলেন, আজ ইউএস ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এজেন্টরা নিউয়ার্কের একটি স্থানীয় প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে অনথিভুক্ত বাসিন্দাদের পাশাপাশি সাধারন নাগরিকদেরও আটক করেছে, কিন্তু কোনো ওয়ারেন্ট দেখায়নি। আটককৃতদের একজন ইউএস সামরিক সেনা যোদ্ধা ছিলেন যার সামরিক ডকুমেন্টের বৈধতা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে।” বারাকা আরও বলেন, আমাদের শহর মানুষের উপর এইভাবে অবৈধ সন্ত্রাস চালানো সহ্য করবে না। নিউইয়র্ক, নিউ জার্সি এবং কানেকটিকাটসহ ২২টি রাজ্য এবং ডিসি ও সান ফ্রান্সিসকো ট্রাম্পের আদেশের বিরুদ্ধে ফেডারেল কোর্টে মামলা করেছে, যেখানে অনথিভুক্ত অভিবাসীদের শিশুদের নাগরিকত্ব বাতিল করার সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি