যুক্তরাষ্ট্রে নিজ গাড়ির ভেতর থেকে বাংলাদেশি প্রকৌশলীর লাশ উদ্ধার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে নিজ গাড়ির ভেতর থেকে বাংলাদেশি প্রকৌশলীর লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। তার নাম সাজ্জাদ হাসান (৪২)। গত ১৭ জানুয়ারি ভোর সাড়ে পাঁচটার দিকে জর্জিয়ার গুনেইট কাউন্টি পুলিশ তার বাড়ি থেকে অন্তত ২৫ মাইল দূরবর্তী জনসক্রিক নামক এলাকায় তার নিজের গাড়ির মধ্যে থেকে তার মরদেহ উদ্ধার করে। তার মৃত্যু নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মনে নানান প্রশ্ন দেখা দিয়েছে। এটি পরিকল্পিত হত্যা, নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ পুলিশ হেফাজতে রয়েছে। পুলিশের ময়না তদন্ত রিপোর্টেই জানা যাবে মৃত্যুর আসল ঘটনা ।
বাংলাদেশের ঢাকার বাসিন্দা সাজ্জাদ হাসান জর্জিয়া পাওয়ার কোম্পানির ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার, পরিবার নিয়ে জর্জিয়ার ট্যাকার শহরে বসবাস করতেন। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে এক মেয়ে রেখে গেছেন।
সাজ্জাদের এই অকাল মৃত্যতে জর্জিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এটি যদি পরিকল্পিত হত্যা হ্য় তবে প্রশাসনের কাছে এর সুষ্ঠ বিচার দাবি করেছে প্রবাসীরা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
সাইবার হামলা নয়, তবু মালয়েশিয়ার অভিবাসন ব্যবস্থায় সাময়িক অচলাবস্থা
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে ঈদ অনুষ্ঠানে হিজাব পরা কংগ্রেস সদস্যের বক্তব্য উপেক্ষা বাংলাদেশিদের
৩ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি