৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে মারা গেলেন সংগীতশিল্পী শাফিন আহমেদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্রে মারা গেলেন সংগীতশিল্পী শাফিন আহমেদ
নিজস্ব প্রতিবেদক: ব্যান্ড তারকা ও সংগীতশিল্পী শাফিন আহমেদ আর নেই। যুক্তরাষ্ট্রের উত্তর ভার্জিনিয়ার সেন্টারা মেডিকেল সেন্টারে স্থানীয় সময় সন্ধ্যা ৮টা ৫০ মিনিটে মারা গেছেন। মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তার ভাই হামিন আহমেদ এবং নিউ ইয়র্কের শো টাইম মিউজিকের কর্ণধার আলমগীর খান আলম। শাফিনের ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। হামিন বলেন, ২০ জুলাই শাফিনের একটা কনসার্ট ছিল ভার্জিনিয়াতে। শোয়ের আগে অসুস্থ হয়ে পড়েন শাফিন। শো’টা ক্যানসেল করেন তিনি। সেদিনই তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তার নানা অর্গান অকার্যকর হতে থাকলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এরপর তাকে আর ফেরানো গেল না।’ হামিন জানান, যুক্তরাষ্ট্র তাদের দুই কাজিন আছেন। তারা আপাতত শাফিনের কাছে আছেন। দ্রুতই ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে রওনা হবেন হামিন। এরপর বাংলা ব্যান্ডের এই কিংবদন্তি গায়কের মরদেহ দেশে ফেরানো হবে। তাঁর মৃত্যুর সংবাদ দ্রুত ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্র প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। শাফিন আহমেদের জন্ম ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি। মা কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম এবং বাবা সংগীতঙ্গ কমল দাশগুপ্ত। এই পরিবারে জন্ম নেওয়ার কারণে ছোটবেলা থেকেই শাফিন আহমেদ গানের ভেতরেই বড় হন। শৈশবে বাবার কাছে উচ্চাঙ্গ সংগীত শিখেছেন আর মায়ের কাছে শিখেছেন নজরুল। এরপর বড়ভাই হামিন আহমেদসহ যুক্তরাজ্যে পড়াশোনার সুবাদে পাশ্চাত্য সংগীতের সংস্পর্শে এসে ব্যান্ডসংগীত শুরু করেন। সত্তরের দশকে দেশে ফিরে গড়ে তোলেন মাইলস, যা দেশের শীর্ষ ব্যান্ডগুলোর অন্যতম। এই ব্যান্ডের ৯০ ভাগ গান শাফিন আহমেদের কণ্ঠে সৃষ্টি হয়েছে। পেয়েছে তুমুল জনপ্রিয়তা। তিনি কণ্ঠের পাশাপাশি ব্যান্ডটির বেজ গিটারও বাজাতেন।   বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি