৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে করোনায় মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগ নেতার মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে করোনায় মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগ নেতার মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন যুক্তরাষ্ট্রের মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক ইফতেখার আহমেদ খসরু। স্থানীয় সময় বুধবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১১ টায় মেরিল্যান্ড মন্টগোমারী জেনারেল হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। কয়েক বছর আগে তিনি মেট্রো ওয়াশিংটন (ভার্জিনিয়া, ম্যারিল্যান্ড ও ওয়াশিংটন ডিসি) আওয়ামী লীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করেন। মেট্রো ওয়াশিংটন আওয়ামীলীগের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছেন। দীর্ঘদিন ধরে মেট্রো ওয়াশিংটন এলাকায় বসবাসকারী প্রবাসী আওয়ামী লীগ নেতা ইফতেখার আহমেদ খসরুর দেশের বাড়ি সিলেটের সুনামগঞ্জ শহরে। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ পূত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুর খবরে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ পরিবারসহ প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। মেট্রো ওয়াশিংটনের আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগসহ অন্যান্য অঙ্গসংগঠনের নেতাকর্মিরা পৃথক পৃথকভাবে শোক প্রকাশ করেছেন এবং একই সাথে তারা সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা জানিয়েছেন। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি