যুক্তরাষ্ট্রে করোনায় বাংলাদেশি চিকিৎসক ও গীতিকারের মৃত্যু
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন প্রবাসী বাংলাদেশি দন্ত চিকিৎসক ও গীতিকার ডা. মেসের আহমেদ। স্থানীয় সময় সোমবার রাতে নর্থশোর ইউনিভার্সিটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে এবং ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মেসের আহমেদের মৃত্যুতে নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।
ডা. মেসের আহমেদ যুক্তরাষ্ট্রস্থ বাংলাদেশ ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ছিলেন। চিকিৎসা পেশার পাশাপাশি সাংস্কৃতি চর্চাও করেতেন তিনি। তাঁর দেশের বাড়ি বরিশাল জেলার মেহেনদীগঞ্জ উপজেলার চানপুর গ্রামে। তিনি ঢাকা ডেন্টাল কলেজ ডিগ্রি লাভের পর রাশিয়ার থার্ড ডেন্টাল ইউনিভাসিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। সেখান থেকে আশির দশকের শেষদিকে যুক্তরাষ্ট্রে আসেন। যুক্তরাষ্ট্র ডিডিএস সম্পন্ন করে জ্যাকসন হাইটস ও ব্রঙ্কসে চিকিৎসা পেশার ব্যবসা শুরু করেন। তিনি নিউ ইয়র্কের এষ্টোরিয়া ও জ্যাকসন হাইটসের পর সর্বশেষ
লং আইল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করেন।
উল্লেখ্য, ডা. মেসের আহমেদের লেখা গান গেয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী অসংখ্য শিল্পী। বেশ কয়েক বছর আগে নিজ উগ্যোগে স্বরচিত গানের একটি সিডিও প্রকাশ করেছেন। প্রবাসী সঙ্গীত পরিচালক নাদিম আহমেদের সুরে প্রায় ২০ জন কন্ঠশিল্পী তাঁর লেখা গানে কন্ঠ দিয়েছেন। তিনি নিউ ইয়র্কের অন্যতম সাংস্কৃতিক সংগঠন সুর ও ছন্দসহ বিভিন্ন সংগঠনের পৃষ্টপোষক ছিলেন বলেন স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দরা জানিয়েছেন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি