৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে করোনার মাঝেও শতাধিক মসজিদে চলছে খতমে তারাবি

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে করোনার মাঝেও শতাধিক মসজিদে চলছে খতমে তারাবি
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে করোনা মহামারির মধ্যেও বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত প্রায় শতাধিক মসজিদে চলছে খতমে তারাবি। পাশাপাশি সীমিত আকারে চলছে প্রতিদিনের ইফতার মাহফিলও। কয়েকটি অঙ্গরাজ্যের দুই-তিনটি শহর ব্যতীত বেশিরভাগ এলাকায় প্রবাসী বাংলাদেশিরা গত ১৩ এপ্রিল মঙ্গলবার থেকে রোজা শুরু করেছেন। মহামারী করোনাভাইরাসের ছোবল থেকে রক্ষা পেতে প্রায় এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষ সরকারি আদেশে প্রায় ঘরবন্দি হয়ে ছিলেন। একই আদেশের আওতায় লাখ লাখ প্রবাসী বাংলাদেশিরা ছিলেন ঘরবন্দি। ফলে আগের মতো এবারে স্বতস্ফুর্তভাবে মসজিদের ভেতরে খতমে তারাবি নামাজে অংশ নিতে পারছেন না। সামাজিক দুরত্ব বজায় রেখে মসজিদের ভেতরে নামাজ আদায় করতে হচ্ছে। যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধুষ্যিত নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকির প্রায় শতাধিক মসজিদে নিয়মিত খতমে তারাবির ব্যবস্থা করেছেন বাংলাদেশি পরিচালিত মসজিদ কমিটি। এ ছাড়া বিভিন্ন মসজিদে ইফতার মাহফিলের পর গভীর রাত পর্যন্ত চলছে ধর্মীয় বয়ান। কোরান ও হাদিসের আলোকে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে ইসলামী চিন্তাবিদরা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করছেন। যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল তথা নিউ ইংল্যান্ডের ছয়টি অঙ্গরাজ্য মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশয়ার, রোড আইল্যান্ড, ভারমন্ট ও কানেকটিকাটের প্রায় ২০টিরও বেশি মসজিদে খতমে তারাবি ও নিয়মিত ইফতার মাহফিল। এসব মসজিদে প্রতিদিন শত শত ধর্মপ্রাণ বাংলাদেশি মুসল্লি খতমে তারাবি ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করছেন। বিপি।এসএম  
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি