৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে কাজের অনুমতিপত্রের বৈধতা এখন মাত্র দেড় বছর

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৬ বিকাল
যুক্তরাষ্ট্রে কাজের অনুমতিপত্রের বৈধতা এখন মাত্র দেড় বছর

আবু সাবেত: মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা (ইএসসিআইএস) যুক্তরাষ্ট্রে কাজ করা ননসিটিজেনদের জন্য কর্ম-অনুমতিপত্র বা এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট (ইএডি)-এর বৈধতার মেয়াদ ৫ বছর থেকে কমিয়ে মাত্র ১৮ মাস বা দেড় বছর নামিয়ে আনছে।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) সংস্থাটি জানায়, কর্ম-অনুমতির সময়সীমা কমিয়ে আনার ফলে কর্মরত ননসিটিজেনদের আরও ঘনঘন ব্যাকগ্রাউন্ড চেকের আওতায় আনা যাবে, যা জালিয়াতি রোধ, পরিচয়-সংক্রান্ত নিরাপত্তা জোরদার এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের শনাক্ত করে ব্যবস্থা নিতে সহায়তা করবে।
ইউএসসিআইএস পরিচালক জোসেফ এডলো বলেন, কর্ম-অনুমতির সর্বোচ্চ মেয়াদ কমানো নিশ্চিত করবে যে যুক্তরাষ্ট্রে কাজ করতে আগ্রহীদের কেউই জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে না পারে বা ক্ষতিকর অ্যান্টি-আমেরিকান মতাদর্শ ছড়াতে না পারে।
তিনি আরও বলেন, রাজধানীতে ন্যাশনাল গার্ডের সদস্যদের ওপর হামলাকারী এক অভিবাসীকে পূর্ববর্তী প্রশাসন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দিয়েছিল—ঘটনার পর আরও পরিষ্কার যে ভিনদেশি নাগরিকদের ঘন ঘন যাচাই-বাছাই করা জরুরি।

বিপি/এসএম

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি