যুক্তরাষ্ট্রে জিয়াউর রহমানের নামে আরও একটি সড়ক
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নামে যুক্তরাষ্ট্রে আরও একটি সড়কের নামকরণ করা হয়েছে। মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর শহরের পরিবহন বিভাগের কর্তৃপক্ষ 'জিয়াউর রহমান ওয়ে' নামে এ সড়কটির নামকরণ করেন। স্থানীয় সময় রোববার বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি মেরিল্যান্ড আয়োজিত একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে সড়কটির নামফলক উন্মোচন করেন মেরিল্যান্ড স্টেট ডেলিগেট রবিন টি লুইস। এর আগে প্রায় ৭ বছর আগে যুক্তরাষ্ট্রের ইলিনয় অংরাজ্যের শিকাগো শহরে 'জিয়াউর রহমান ওয়ে' একটি সড়কের নামকরণ করা হয়েছিল।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেরিল্যান্ড হাউস মেম্বার ডেলিগেট রবিন টি লুইস, ডেলিগেট হ্যারি ভেন্ডারি, গভর্নর অফিসের কমিশনার ড. স্যাম কারকি, মেয়র অফিসের প্রতিনিধি রবার্ট জ্যাকসন, স্থানীয় মূলধারার রাজনীতিক গভর্নর অফিসের সাবেক কমিশনার আনিস আহমেদ ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি প্রমুখ।
রবিন টি লুইস বলেন, জিয়াউর রহমানকে সম্মান জানাতে পেরে বাল্টিমোরবাসী অত্যন্ত আনন্দিত। তাকে সম্মান জানানোর অর্থ হচ্ছে-গণতন্ত্রের প্রতি, মানুষের অধিকারের প্রতি সম্মান জানানো। প্রেসিডেন্ট জিয়া যেমন দেশ গড়েছেন, তেমনি মানুষের অধিকারকেও সমুন্নত রেখেছেন। আজকের এই আনন্দ কেবল বাংলাদেশি কমিউনিটির নয়, সমগ্র এশিয়ান কমিউনিটির। এই শহরে প্রেসিডেন্ট জিয়ার নামে যে সড়কের ফলক উন্মোচিত হলো তা চির অম্লান থাকবে। তিনি মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির আরও ব্যাপক অংশগ্রহণ কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জিল্লুর রহমান জিলু, মিজানুর রহমান ভুইয়া মিল্টন, গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, মোস্তফা কামাল পাশা, জসিম উদ্দিন ভুইয়া, আব্দুস সবুর প্রমুখ। অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন জিয়াউর রহমানের বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি