৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ইফতার পার্টি থেকে বিরত থাকার পরামর্শ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে ইফতার পার্টি থেকে বিরত থাকার পরামর্শ
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকে শুরু হয়েছে পবিত্র মাহে রমজান। করোনা ভাইরাস আতঙ্কের মধ্যেই পালন হচ্ছে পবিত্র রমজান। এ উপলক্ষ্যে গত সোমবার রাতে প্রথম তারাবীহ’র নামাজ অনুষ্ঠিত হয়। আজ সন্ধ্যায় প্রথম ইফতারে অংশ নেবেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশি অধ্যুষিত এলাকার প্রবাসী মুসলমানরা। তবে ইফতার পার্টি না ডেকে, খাবারের প্যাকেটের ব্যবস্থা করলে সংক্রমণের আশঙ্কা ততটা নেই বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও। মাসটিতে প্রাণঘাতী এ ভাইরাস থেকে নিজেকে রক্ষা করতে নতুন কিছু স্বাস্থ্যবিধিও মেনে চলার পরামর্শ দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। আর সেসব স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সাবধানতা অবলম্বনে এবার ঘরোয়া পরিবেশে বাসা-বাড়িতেই ইফতার করেছে ধর্মপ্রাণ মুসলমনরা। এদিকে, করোনা মোকাবিলায় এরইমধ্যে সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশ নির্দেশনা জারি করেছে। ডব্লিউএইচও বলছে, এ মাসে ধর্মীয় বা সামাজিক কোনো ধরনের জমায়েত করা ঠিক হবে না। তার বদলে সোস্যাল মিডিয়ার সাহায্যে ভার্চুয়াল জমায়েত করুন। কথা চলুক ফোনে, দেখা হোক ভিডিও কলে। ধর্মীয় জমায়েত হোক টেলিভিশনের সামনে নিজ নিজ বাড়িতে, অথবা রেডিওতে ধর্মীয় বক্তব্য শুনে শেষ হোক এবারের রমজান। ডব্লিউএইচও' বলেছে, রমজানে কারও বাড়ি ইফতারে যাবেন না। কাউকে নিজের বাড়িতে আসতে দাওয়াতও দেবেন না। ইফতার পার্টি না ডেকে, খাবারের প্যাকেটের ব্যবস্থা করুন। এতে সংক্রমণের আশঙ্কা ততটা নেই। যাকাত বা দান করার সময় শারীরিক দূরত্ব বজায় রাখুন। বাড়িতে নামাজ পড়ুন। চাঁদ দেখা, রোজা শুরু ও ঈদ উদযাপন নিয়ে প্রতিবছর যুক্তরাষ্ট্র ও কানাডায় বাংলাদেশিসহ ভিন্ন দেশীয় মুসলমানদের মাঝে দ্বিমত দেখা দিলেও এবারে একসঙ্গেই রোজা শুরু হয়েছে। এখন পর্যন্ত কোন হেরফেরের খবর পাওয়া যায়নি। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি