৭ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে হাজার হাজার এফবিআই কর্মকর্তার ভবিষ্যৎ অনিশ্চিত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
যুক্তরাষ্ট্রে হাজার হাজার এফবিআই কর্মকর্তার ভবিষ্যৎ অনিশ্চিত
  ইমা এলিস: যুক্তরাষ্ট্রে অনিশ্চিত হয়ে পড়েছে প্রধান আইন প্রয়োগকারী সংস্থা ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই)'র হাজারো কর্মকর্তার ভবিষ্যৎ। মার্কিন বিচার বিভাগ তাদেরকে একটি প্রশ্নাবলী পূরণ করতে বলেছে তাতে জানতে চাওয়া হয়েছে তারা ২০২১ সালের ৬ জানুয়ারি মার্কিন ক্যাপিটল দাঙ্গার তদন্তে কোনোভাবে জড়িত ছিলেন কিনা। কর্মকর্তারা আশঙ্কা করছেন এটি গণহারে ছাঁটাইয়ের প্রস্তুতি হিসেবে নেওয়া হয়েছে। এফবিআই কর্মকর্তাদের ভূমিকা ব্যাখ্যা দেওয়ার অস্বাভাবিক এই নির্দেশ এমন এক সময়ে এসেছে যখন সিএনএন রিপোর্ট করেছে যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিচার বিভাগ সংস্থার কর্মকর্তাদের ব্যাপকভাবে বরখাস্ত করার পরিকল্পনা করছে। এটি ব্যাপক প্রতিক্রিয়ার মুখে পড়েছে। যেখানে সম্ভাব্য আইনি পদক্ষেপ ও কর্মকর্তাদের পদত্যাগ না করার পরামর্শ দেওয়া হয়েছে। এফবিআইয়ের নিউ ইয়র্ক ফিল্ড অফিসের শীর্ষ কর্মকর্তা তার সহকর্মীদের বলেছেন, তিনি তাদের রক্ষা করতে ‘ফক্সহোল’ খনন করছেন। কোনো অবস্থাতেই পদত্যাগ করবেন না বা পদত্যাগের প্রস্তাব দেবেন না। এফবিআই এজেন্টস অ্যাসোসিয়েশন তাদের সদস্যদের উদ্দেশ্যে পাঠানো এক ইমেইলে লিখেছেন,আমরা কখনো শারীরিকভাবে অবাধ্যতা করার পরামর্শ দেব না, তবে আপনাদের স্পষ্ট করতে হবে যে আপনাদের অপসারণ স্বেচ্ছাসম্মত নয়। অন্যদিকে, ট্রাম্প-সম্পর্কিত তদন্তে কাজ করা কর্মীদের বরখাস্ত করা 'নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার লঙ্ঘন' বলে উল্লেখ করেছেন অভিযোগকারীদের আইনজীবীরা এবং বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। আপনারা যদি বরখাস্তের সিদ্ধান্ত কার্যকর করেন অথবা বরখাস্তকৃত কর্মকর্তাদের পরিচয় প্রকাশ করেন তাহলে আমরা তাদের অধিকার সংরক্ষণে সব ধরনের আইনি ব্যবস্থা নিতে প্রস্তুত। আইনজীবীরা এই চিঠিটি ভারপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমিল বোভের কাছে পাঠিয়েছেন। চিঠিতে আরও উল্লেখ করা হয়েছে যে যদি কর্মকর্তাদের নাম প্রকাশ করা হয়, তাহলে তারা 'ডক্সিং, সোয়াটিং,হয়রানি বা আরও ভয়ংকর পরিস্থিতির সম্মুখীন হতে পারেন। এই চিঠিতে স্বাক্ষর করেছেন-অ্যাটর্নি মার্ক জেইদ, স্টেট ডেমোক্রেসি ডিফেন্ডার্স ফান্ডের নির্বাহী চেয়ারম্যান নর্ম আইসেন ও অবসরপ্রাপ্ত ফেডারেল বিচারক ন্যান্সি গার্টনার। এই চিঠিটি এমন এক সময়ে এসেছে যখন বিচার বিভাগ ট্রাম্পের বিরুদ্ধে ফেডারেল অপরাধ তদন্তে যুক্ত এক ডজনেরও বেশি কর্মকর্তাকে বরখাস্ত করেছে। বিচার বিভাগের ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল জেমস ম্যাকহেনরি কর্মকর্তাদের পাঠানো এক চিঠিতে বলেছেন, তারা ট্রাম্পের নীতিকে বিশ্বস্তভাবে বাস্তবায়ন করতে সক্ষম নন, তাই তাদের বিশ্বাস করা যায় না। এছাড়াও, বিচার বিভাগের পাঠানো প্রশ্নাবলীর পাশাপাশি, এফবিআই নেতৃত্বকে মঙ্গলবারের মধ্যে বর্তমান ও সাবেক সমস্ত কর্মকর্তাদের তালিকা জমা দিতে বলা হয়েছে। যারা ‘কোনো সময়’ ৬ জানুয়ারির তদন্তে কাজ করেছেন। ক্ষমতায় ফিরে প্রথম দিনেই প্রেসিডেন্ট ট্রাম্প এক নির্বাহী আদেশে ৬ জানুয়ারি ক্যাপিটল দাঙ্গায় গ্রেপ্তার ও দোষী সাব্যস্ত সকল ব্যক্তিকে সাধারণ ক্ষমা ঘোষণা করেছেন। এই পদক্ষেপের ফলে বিচার বিভাগ ও এফবিআইয়ের মধ্যে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে, এবং ট্রাম্প প্রশাসনের সততা ও নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠে এসেছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি