৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
যুক্তরাষ্ট্রে গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত

বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার ইয়র্ক কাউন্টিতে বন্দুকধারীর গুলিতে তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এবং দুজন গুরুতর আহত হয়েছেন। পুলিশের গুলিতে ওই হামলাকারীও নিহত হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সসহ অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, বুধবার (স্থানীয় সময়) ইয়র্ক কাউন্টির নর্থ কোডোরুস টাউনশিপের একটি গ্রামীণ এলাকায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কর্মকর্তারা আগের দিন শুরু হওয়া একটি পারিবারিক তদন্তের জন্য ঘটনাস্থলে গিয়েছিলেন। তদন্ত চলমান থাকায় এই বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পেনসিলভানিয়ার গভর্নর জশ শাপিরো। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি রাজ্যের সব পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন।

হামলার ঘটনার তদন্তে রাজ্য সরকারকে সহায়তা করছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) এবং ব্যুরো অফ অ্যালকোহল, টোব্যাকো, ফায়ারআর্মস অ্যান্ড এক্সপ্লোসিভস (এটিএফ)।

[বাংলা প্রেস বিশ্বব্যাপী মুক্তচিন্তার একটি সংবাদমাধ্যম। স্বাধীনচেতা ব্যক্তিদের জন্য নিরপেক্ষ খবর, বিশ্লেষণ এবং মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজ আগের চেয়ে আরও বেশি গুরুত্বপূর্ণ]

বিপি/টিআই

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি