বিশ্বকাপ ম্যাচে যাওয়ার পথে
যুক্তরাষ্ট্রে গুলির মুখোমুখি আর্জেন্টিনা সমর্থকরা
একদল আর্জেন্টিনা সমর্থক গুলির মুখে পড়েছেন
আবু সাবেত: যুক্তরাষ্ট্রে ২০২৬ ফিফা বিশ্বকাপের একটি ম্যাচ দেখতে যাওয়ার পথে উবারে ভ্রমণরত একদল আর্জেন্টিনা সমর্থক গুলির মুখে পড়েছেন বলে দাবি করেছেন। তাদের ভাষ্য অনুযায়ী, মিসৌরির কানসাস সিটিতে স্টেডিয়ামে পৌঁছানোর কিছুক্ষণ আগে তাদের বহনকারী উবার গাড়িতে গুলি লাগে।
কানসাস সিটি পুলিশ নিউজউইককে জানিয়েছে, ১৬ জুন শহরে সংঘটিত একাধিক গুলির ঘটনার তদন্ত চলছে। তবে এসব ঘটনার সঙ্গে বিশ্বকাপ বা ফিফার কোনো অনুষ্ঠানের সম্পর্ক নেই এবং কোনো ম্যাচও এতে ব্যাহত হয়নি।
আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন–কে দেওয়া সরাসরি সাক্ষাৎকারে সমর্থকরা জানান, একটি চলন্ত গাড়ি থেকে তাদের উবারের দিকে দুই দফা গুলি ছোড়া হয়। এতে উবার চালকের পায়ে গুলি লাগে বলে তারা দাবি করেন।
বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখো সমর্থক যুক্তরাষ্ট্রের আয়োজক শহরগুলোতে ভিড় করছেন। এমন সময় এই ঘটনা নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে।
পুলিশ জানায়, ওই সময় শহরের বিভিন্ন মহাসড়কে চলাচলরত একাধিক গাড়ির চালক তাদের যানবাহনে গুলি ছোড়ার অভিযোগ করেছেন। তদন্তকারীরা মনে করছেন, ঘটনাগুলো খুব অল্প সময়ের ব্যবধানে ঘটেছে এবং একই সন্দেহভাজন ব্যক্তির সঙ্গে সংশ্লিষ্ট হতে পারে।
কানসাস সিটি পুলিশের এক মুখপাত্র জানান, সন্ধ্যা ৬টা থেকে ৬টা ৩০ মিনিটের মধ্যে ঘটে যাওয়া একাধিক গুলির ঘটনায় তিনজন প্রাপ্তবয়স্ক ও একজন কিশোরসহ মোট চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঘটনাগুলো আই-৬৭০ ও ওয়াইওমিং, আই-৭০ ও পাসেও, আই-৭০ ও প্রসপেক্ট এবং ট্রুম্যান ও হার্ডেস্টি এলাকায় ঘটেছে।
কর্তৃপক্ষের মতে, পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হওয়া ধারাবাহিক হামলার অংশ হতে পারে এসব ঘটনা। আহতদের কারও অবস্থা আশঙ্কাজনক, আবার কারও আঘাত গুরুতর নয়।
যদিও তদন্ত চলমান, আইনশৃঙ্খলা বাহিনী জোর দিয়ে বলেছে যে গুলির ঘটনাগুলোর সঙ্গে ২০২৬ ফিফা বিশ্বকাপের কোনো সরাসরি সম্পর্ক পাওয়া যায়নি।
* কপিরাইট ২০২৬ বাংলা প্রেস। সর্বস্বত্ব সংরক্ষিত। এই উপাদান প্রকাশ, সম্প্রচার, পুনর্লিখন বা পুনর্বিতরণ করা যাবে না।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
রোনালদোকে না তোলার কারণ জানালেন মার্তিনেজ, ‘সেরা গোলদাতাকে বসাই কীভাবে?’
রোনালদোর পর্তুগালের সামনে ডিআর কঙ্গো, জমজমাট লড়াইয়ের অপেক্ষায় ফুটবল বিশ্ব
ফুটবলারের কান্না ছুঁয়ে গেল হোয়াইট হাউস: কেপ ভার্দের গোলরক্ষকের মাকে যুক্তরাষ্ট্রে আনছে ট্রাম্প প্রশাসন
সঙ্গীত একাডেমি