৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে গোলাপের বাড়ি, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মানহানির মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে গোলাপের বাড়ি, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে মানহানির মামলা
নিজস্ব প্রতিবেদক: ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানি মামলার আবেদন করা হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর তৃতীয় যুগ্ম জজ আদালতে সুপ্রিম কোর্টের এ আইনজীবীর বিরুদ্ধে মামলার আবেদন করেন মাদারীপুর-৩ আসনের এমপি এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুস সোবহান গোলাপ। আবেদনে তিনি বলেন, আমাকে নিয়ে ভিডিও ছাড়াও দুদকে গিয়ে মিথ্যা অভিযোগ দিয়ে ব্যারিস্টার সুমন মানহানি করেছেন। আমি এ কারণে তাঁর বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করেছি। এ বিষয়ে সুমন গণমাধ্যমকে বলেন, একটি অনলাইন পোর্টালে বিষয়টি দেখেছি। আইনি নোটিশ পেলে পরবর্তী পদক্ষেপ নেব। সম্প্রতি যুক্তরাষ্ট্রে গোলাপের 'বাড়ি কেনা' নিয়ে দুদকে লিখিত অভিযোগ দেন সুমন। আবদুস সোবহান গোলাপ যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ছাড়াও অন্যান্য দেশে একাধিক বাড়ি কিনেছেন। তিনি ক্ষমতার অপব্যবহার করে দেশে-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জন করেছেন। এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ জানান সুমন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি