৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ঘরে বসেই পরীক্ষা করা যাবে করোনা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে ঘরে বসেই পরীক্ষা করা যাবে করোনা
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে এখন থেকে ঘরে বসেই করা যাবে করোনাভাইরাসের পরীক্ষা। মাত্র ৩০ মিনিটের মধ্যেই করোনা পরীক্ষার ফলাফল জানা যাবে। এর জন্য প্রথমবারের মতো বাড়িতে ব্যবহারের জন্য কোভিড-১৯ পরীক্ষা কিটের অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ সংস্থা (এফডিএ)। লুসিরা হেলথ এর নির্মিত এই টেস্টিং কিট ঘরে জরুরি ব্যবহারের জন্য অনুমোদন দেয়া হয়েছে বলে গত ১৭ নভেম্বর জানিয়েছে এফডিএ। একটি কিট দিয়ে সর্বনিম্ন ১৪ বছর বয়সী একজন সন্দেহভাজন কোভিড রোগী নাসিক্যের নমুনা নিয়ে পরীক্ষা করতে পারবেন। এফডিএ কমিশনার স্টিফেন হান বলেন, এতদিন পর্যন্ত আমরা বাসা থেকে নমুনা পরীক্ষা করার অনুমোদন দিয়েছিলাম। এই প্রথমবারের মতো আমরা স্ব-পরীক্ষার অনুমোদন দিচ্ছি যার ফলে বাসায় বসেই করোনা পরীক্ষার ফল পাওয়া যাবে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, যদি কারো বয়স ১৪ বছরের কম হয় তবে এক্ষেত্রে হাসপাতালেই পরীক্ষা করা উচিত বা কীট দিয়ে কোনো স্বাস্থ্যকর্মীর মাধ্যমে পরীক্ষা করানো উচিত। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুই ফার্মাসিউটিক্যাল কোম্পানি মর্ডানা ইনকের করোনার টিকা ৯৪.৪ শতাংশ এবং ফাইজারের টিকা ৯০ শতাংশের বেশি কার্যকরী প্রমাণিত হয়েছে। করোনায় বিশ্বের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১ কোটি ১৬ লাখ ছাড়িয়েছে। গত ৮ দিনেই প্রায় ১০ লাখ আক্রান্ত হয়েছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি