যুক্তরাষ্ট্রে গচ্ছিত মিয়ানমারের একশ’ কোটি ডলার ব্যবহারে নিষেধাজ্ঞা
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রের ব্যাংকে গচ্ছিত মিয়ানমার সরকারের একশ’ কোটি ডলার সেনাবাহিনী যেন ব্যবহার করতে না পারে সেজন্য পদক্ষেপ নিয়েছেন বাইডেন সরকার। মিয়ানমারে সেনা অভুত্থানের নেতাদের ওপর নিষেধাজ্ঞা আরোপের এক নির্বাহী আদেশে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ পদক্ষেপ নিয়েছেন। স্থানীয় সময় বুধবার এক নির্বাহী আদেশে নেওয়া এই পদক্ষেপ মূলত সামরিক নেতৃত্ব, তাদের পরিবার এবং তাদের সঙ্গে সংশ্লিষ্ট বাণিজ্যকে লক্ষ্যবস্তু বানাবে।
গত ১ ফেব্রুয়ারি নির্বাচিত সরকারকে উৎখাত করে জান্তা সরকার ক্ষমতা দখলের পর থেকেই মিয়ানমারে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হচ্ছে। রাজপথে নেমে আসছে হাজার হাজার মানুষ। গত মঙ্গলবার রাজধানী নেপিদোতে পুলিশের গুলিতে মাথায় আঘাত পেয়েছেন এক নারী। মিয়া থোয়ে খিয়াং নামের ওই নারী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। মিয়ানমারের পুলিশ বিক্ষোভকারীদের ওপর বলপ্রয়োগ বাড়াতে থাকায় আরও অনেকে গুরুতর আহত হলেও এখন পর্যন্ত কেউ মারা যায়নি।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মিয়ানমারের অভ্যুত্থানের অবসান এবং অং সান সু চিসহ বেসামরিক নেতাদের মুক্তি দাবি করেছেন। প্রয়োজন পড়লে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘মিয়ানমারের জনগণ তাদের বক্তব্য জোরালো ভাবে শোনাচ্ছেন আর দুনিয়া তা দেখছে। বিক্ষোভ বাড়তে থাকায় গণতান্ত্রিক অধিকারের চর্চাকারীদের ওপর সহিংসতা অগ্রহণযোগ্য আর আমরা এটি বন্ধ করার আহ্বান জানাচ্ছি।’
রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে সহিংসতার কারণে মিয়ানমারের বেশ কয়েক জন সামরিক নেতার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তারপরও এই সপ্তাহে অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে প্রথম দফার নিষেধাজ্ঞা জোরালো করা হবে বলে সতর্ক করেছেন জো বাইডেন। তিনি বলেন, ‘আমরা কঠোর রফতানি নিয়ন্ত্রণ আরোপ করতে যাচ্ছি।’ তবে মিয়ানমারের স্বাস্থ্যসেবা, নাগরিক সমাজ এবং দেশটির জনগণের সরাসরি কল্যাণের সঙ্গে যুক্ত সহায়তা যুক্তরাষ্ট্র অব্যাহত রাখবে বলেও জানান তিনি।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি