যুক্তরাষ্ট্রে 'ফোবানা' সম্মেলন নিয়ে স্বাগতিক সংগঠনের অপপ্রচার
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’ (ফোবানা) সম্মেলনের দীর্ঘদিনের ঐতিহ্য বজায় রাখতে নিয়মানুযায়ী আগামী সেপ্টেম্বরই সম্মলেন অনুষ্ঠিত হবে। গত বুধবার (১৬ জুন) ফোবানা সম্মেলনের নির্বাহী পরিষদ ও নিমন্ত্রণকারী কমিটির এক যৌথ সভায় সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সম্মতিতে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সিদ্ধান্তকে তোয়াক্কা না করে নিমন্ত্রণকারী সংগঠন/কমিটি সম্মেলনের নির্ধারিত দিন সেপ্টেম্বর ৩,৪ ও ৫ এর পরিবর্তে আগামী নভেম্বরে এ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে অপপ্রচার চালাচ্ছেন। এ ধরনের বিভ্রান্তিমূলক ঘোষণা বা অপপ্রচার বন্ধ করতে নিমন্ত্রণকারী সংগঠন/কমিটিকে সতর্ক করেছেন ফোবানা সম্মেলনের নির্বাহী পরিষদ।
ফোবানা সম্মেলনের নির্বাহী পরিষদের নির্বাহী সচিব ও মিডিয়া এন্ড পাবলিক এওয়ারনেস কমিটির চেয়ারপারসন মাসুদ রব চৌধুরী প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় ফোবানা সম্মেলনের নির্ধারিত তারিখ নিয়ে বিভ্রান্তিমূলক ঘোষণা বা অপপ্রচার ফোবানা নির্বাহী পরিষদের সিদ্ধান্তের পরিপন্থী।
তিনি বলেন, গত ১৬ই জুন, ২০২১ তারিখে অনুষ্ঠিত ফোবানা কেন্দ্রীয় কমিটির সভায় দুই তৃতীয়াংশ সদস্যের (মোট ৩১ জন সদস্যের মধ্যে থেকে ১৯ জন সদস্যের ভোটে) অনুমোদন ও সম্মতিক্রমে ৩৫তম ফোবানা সম্মেলন-২০২১ সম্পর্কে এই মর্মে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে, বিবেচনাযোগ্য বা গ্রহণযোগ্য কোন কারণ না থাকায় ফোবানার নির্ধারিত নিয়ম অনুযায়ী যথারীতি সেপ্টেম্বর ৩,৪ ও ৫ (লেবার ডে উইকএন্ডে) এবারের সম্মলেন অনুষ্ঠিত হবে।
ওয়াশিংটনে অনুষ্টিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনর স্বাগতিক সংগঠন কর্তৃক প্রকাশিত নভেম্বর মাসে সম্মেলন অনুষ্ঠানের ঘোষণা সঠিক নয় বিধায় ফোবানা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক স্বাগতিক সংগঠনকে সেপ্টেম্বর মাসেই সম্মেলন আয়োজন করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। সম্মেলন সংক্রান্ত বিষয়ে কোন বিভ্রান্তিমূলক ঘোষণা বা প্রচারণা না করার জন্যও স্বাগতিক সংগঠনকে অনুরোধ করেছেন। যদি তা বন্ধ করা না হয় তাহলে এটি হবে ফোবানা কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের পরিপন্থী কাজ।
ওয়াশিংটনস্থ স্বাগতিক সংগঠন কর্তৃক প্রচারিত সম্মেলন আয়োজনের ঘোষণার পরিপ্রেক্ষিতে সকল সামাজিক-সংস্কৃতি-ব্যাবসায়িক সংগঠনের দৃষ্টি আকর্ষণ করে ৩৫তম ফোবানা সম্মেলনের জন্য যে কোন ধরনের আর্থিক লেনদেন বা চুক্তি বা যে কোন ধরণের সম্পৃক্ততার পূর্বে প্রয়োজনবোধে সঠিক তথ্যের জন্য ফোবানা কেন্দ্রীয় কমিটির সাথে যোগাযোগ করার জন্য তিনি সকলকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন। যে কোন প্রয়োজনে নির্বাহী পরিষদের সদস্যদের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত বুধবার (১৬ জুন) নির্বাহী পরিষদ ও নিমন্ত্রণকারী কমিটির এক যৌথ ভার্চুয়াল সভায় তুমুল হট্টগোলে স্থগিত করা হয় সভা। অধিকাংশ সদস্যের অসম্মতি সত্বেও ৩৫তম ফোবানা সম্মেলনের তারিখ পরিবর্তন করার ঘটনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সংগঠন ‘ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা’ (ফোবানা)-এর নির্বাহী পরিষদের সদস্যদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করেছে। ৩৫তম ফোবানা সম্মেলনের তারিখ পরিবর্তনকে কেন্দ্র করে তুমুল বাক-বিতন্ডার এক পর্যায়ে সভা মুলতবি ঘোষনা করা হয়। পরদিন বৃহস্পতিবার ফোবানা নির্বাহী পরিষদের চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ৩৫তম ফোবানা সম্মেলনের তারিখ পরিবর্তনের ঘোষনা দেন।
সংখ্যাগরিষ্ঠ নির্বাহী পরিষদের সদ্যস্যদের অসম্মতিতে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশদের কাছে ব্যাপক পরিচিত ও ঐতিহ্যবাহী ফোবানা সম্মেলন তারিখ পরিবর্তন নিয়ে সদস্যদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। ফোবানার দায়িত্বশীল ও অভিজ্ঞ সদস্যা মনে করছেন দীর্ঘ ৩৪ বছর ধরে যুক্তরাষ্ট্রের লেবার ডে'র সপ্তাহান্তে (উইকেন্ড) এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। ফোবানার এ ঐতিহ্যকে বিনষ্ট করে সাম্মেলনের তারিখ পরিবর্তন করা মোটেও ঠিক নয়। বুধবারের ভার্চুয়াল সভায় এ বিষয়টি নিয়ে নিমন্ত্রণকারী কমিটির সদস্যদের সাথে নির্বাহী পরিষদের সদস্যদের বাক-বিতন্ডা হয়। সভায় চরম উত্তেজনা দেখা দিলে নির্বাহী পরিষদের চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী সভা মুলতবি ঘোষনা করতে বাধ্য হন। সভায় সম্মেলনের তারিখ পরিবর্তন নিয়ে ৩১ সদস্যের মধ্যে ১৯ জন সেপ্টেম্বরের পক্ষে রায় দেন আর বাকি ১২ জন নভেম্বরের পক্ষে।
কিন্তু আশ্চর্যের বিষয় ৩৫তম ফোবানা সম্মেলনের নিমন্ত্রণকারী কমিটির সদস্যরা নির্বাহী পরিষদের চেয়ারপার্সনের সাথে যোগসাজস করে একদিনের মধ্যেই সেপ্টেম্বরের ৩,৪ ও ৫ তারিখের পরিবর্তে নতুন তারিখ নভেম্বেরের ২৬, ২৭, ও ২৮ (শুক্র, শনি ও রোববার ২০২১) সম্মেলনের দিন ঘোষনা দেন। নতুন তারিখ উল্লেখ করে নতুন পোষ্টার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নির্বাহী পরিষদের সদ্যস্যদের মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয়।
ফোবানার অন্যতম সদস্য টেক্সাস প্রবাসী হাসমত মোবিন জানান, গত বুধবার (১৬ জুন) নির্বাহী পরিষদ ও নিমন্ত্রণকারী কমিটির ভার্চুয়াল যৌথ সম্মেলনের তারিখ পেছানোর ঘটনাকে কেন্দ্র করে সভায় যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে তা দুঃখজনক। তিনি বলেন নভেম্বরে ফোবানা সম্মেলনের ব্যাপারে কোন সিদ্ধান্তি হয়নি। সভা মুলতবি ঘোষনা করা হয়েছে। তাহলে কিভাবে চেয়ারপার্সন নভেম্বরে ফোবানার তারিখ নির্ধারন করে ঘোষনা দেন তা কারো বোধগম্য নয়।
ফোবানার অন্যতম সদস্য ক্যানসাস প্রবাসী রেহান রেজা জানান, তিনি পুরো ভার্চুয়াল সভায় থাকতে পারেননি। তবে ঘটনাটি জানতে পেরেছেন। তিনি বলেন এটি নিঃসন্দেহে একটি অনৈতিক কাজ। ফোবানার ইতিহাসে এমন ঘটনা আর ঘটেনি বলে তিনি উল্লেখ করেন।
ফোবানার নির্বাহী সচিব মাসুদ রব চৌধুরী বলেন, ভার্চুয়াল সভা চলাকালীন সময়ে সদস্যদের মাঝে বাক-বিতন্ডা হয়েছে। এক পর্যায়ে চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী সভা মুলতবি ঘোষনা করতে বাধ্য হন। কিন্তু সভায় সম্মেলনের তারিখ পরিবর্তন নিয়ে ৩১ সদস্যের মধ্যে ১৯ জন সেপ্টেম্বরের পক্ষে রায় দেন আর বাকি ১২ জন নভেম্বরের পক্ষে। তারপরও কীভাবে সম্মেলনের তারিখ পরিবর্তন হলো তার কর্ণগোচরে নেই। সভায় কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা জানিয়ে তিনি একটি প্রেস বিজ্ঞপ্তি মিডিয়াতে পাঠিয়েছেন।
ফোবানা নির্বাহী পরিষদের চেয়ারপার্সন জাকারিয়া চৌধুরী বলেন, সভায় তেমন কিছুই ঘটেনি। যাই ঘটুক না কেন এটা ফোবানার আভ্যন্তরিন বিষয়। এটা সাংবাদিকদের জানার বিষয় না। তিনি বলেন, নির্বাহী পরিষদের চেয়ারপার্সন সকল প্রকার সিদ্ধান্ত নিতে পারেন সে ক্ষমতা তাকে সংবিধানেই দেওয়া হয়েছে। আর কারনের নিমন্ত্রণকারী কমিটির সদস্যদের সাথে আলোচনা সাপেক্ষে তিনি সেপ্টেম্বরের ৩,৪ ও ৫ তারিখের পরিবর্তে নতুন তারিখ নভেম্বেরের ২৬, ২৭, ও ২৮ (শুক্র, শনি ও রোববার ২০২১) সম্মেলনের দিন ঘোষনা করেছেন। নিমন্ত্রণকারী কমিটি সেপ্টেম্বরের জন্য এখনো চূড়ান্তভাবে প্রস্তুত নন। তবে নভেম্বরে সম্মেলন হলে সেপ্টেম্বরের চেয়ে আরও বেশি সার্থক হবে বলে তিনি আশা করেছেন। সম্মেলনের তারিখ পেছানোর ঘটনায় ফোবানার ঐতিহ্য নষ্ট হয়নি। এর আগেও আটলান্টা ও ফ্লোরিডায় সম্মেলনের ক্ষেত্রেও তারিখ পরিবর্তন হয়েছিল।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
২ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৪ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি