৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় সুপারশপে বন্দুকধারীর গুলিতে নিহত ২

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে ফ্লোরিডায় সুপারশপে বন্দুকধারীর গুলিতে নিহত ২
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রে ফ্লোরিডার রয়েল পাম বিচ এলাকায় পাবলিক্স গ্রোসারি নামে একটি সুপারশপে ঢুকে শিশুসহ দুইজনকে গুলি করে হত্যা করেছে এক বন্দুকধারী। ধারণা করা হচ্ছে, হত্যাকারী নিজেও পরে আত্মহত্যা করে। স্থানীয় শেরিফ অফিস জানিয়েছে, নিহত ওই তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে, যাদের মাঝে হামলাকারী ব্যক্তি নিজেও একজন। এছাড়া আর কোনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। যে স্থানে এ ঘটনাটি ঘটেছে সেটি মিয়ামি থেকে ১৩০ কিলোমিটার উত্তরে অবস্থিত। সিএনএনের খবরে বলা হয়, মারা যাওয়া ছেলে শিশুটির বয়স মাত্র এক বছর। তার সাথে থাকা নারী তার নানি/দাদি। তবে ওই হামলাকারী এবং মৃতদের মাঝে কোনো সম্পর্ক এবং এ হামলার কোনো কারণও জানা যায়নি। পাবলিক্স গ্রোসারি কর্তৃপক্ষ জানিয়েছে, তারা আইনশৃঙ্খলা বাহিনীকে এ ঘটনা তদন্তে সহায়তা করবে। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি