যুক্তরাষ্ট্রে ফের বন্দুক হামলা, নিহত ৫
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে পৃথক দুটি অঙ্গরাজ্যে আবারো বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৫ জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার দুপুরে ও শনিবার গভীর রাতে ওহাইও ও নিউ জার্সি অঙ্গরাজ্যে বন্দুক হামলা ও হতাহতের এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যের ইয়ংস্টাউনের একটি বারের বাইরে বন্দুক হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৮ জন। স্থানীয় সময় রোববার (২৩ মে) দুপুর ২টার দিকে টর্চ ক্লাব বার ও গ্রিলের বাইরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।
মার্কিন বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, এ ঘটনায় সম্ভাব্য কোনো সন্দেহভাজন ব্যক্তির বিবরণ প্রকাশ করা হয়নি। তাৎক্ষণিকভাবে বন্দুক হামলার উদ্দেশ্য পরিষ্কার ছিল না। আহতদের সেন্ট এলিজাবেথ ইয়ংস্টাউন হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে।ইয়াংস্টাউন পুলিশ বিভাগের প্রধান কার্ল ডেভিস বলেছেন, বারটির ভেতরে গুলি চালানোর কোনো ঘটনা ঘটেনি। তবে ঘটনার সূত্রপাত শুরু হয়েছিল বারের ভেতরেই।
এদিকে দেশটির নিউ জার্সির ফেয়ারফিল্ড টাউনশিপের একটি ঘরোয়া পার্টিতে বন্দুকধারীর গুলিতে দু’জন নিহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার গভীর রাতে হওয়া এই হামলায় কমপক্ষে ১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
সিএনএন জানিয়েছে, শনিবার রাত ১১টা ৫৫ মিনিটের দিকে শত শত অতিথির অংশ নেওয়া একটি ঘরোয়া পার্টিতে বিশৃঙ্খলার পর গুলিবর্ষণ শুরু হয়। এতে কমপক্ষে দুই জন নিহত হয় এবং আরও এক ডজন মানুষ আহত হয়। ক্যামডেনের কুপার বিশ্ববিদ্যালয় হাসপাতাল জানিয়েছে, কাম্বারল্যান্ড কাউন্টির একটি বাড়িতে গুলিবর্ষণের ঘটনায় ছয়জন আহত ব্যক্তি তাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে ঘটনাস্থল থেকে পার্শ্ববর্তী হাসপাতালগুলোতে মোট কতজন আহতকে ভর্তি করা হয়েছে তা পরিষ্কার নয়। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। হামলার ঘটনায় তদন্ত করছে আইন-শৃঙ্খলা বাহিনী।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
বাংলাদেশসহ দক্ষিণ ও মধ্য এশিয়ার মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক ভারতে
৫ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর কর আরোপে মামদানির বিপক্ষে আদালতের রায়
৯ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
গঙ্গা পানি চুক্তি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনে আলোচনা হবে: জয়সোয়াল
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি