যুক্তরাষ্ট্রে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত ৫ যাত্রী নিহত
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ঢাকা : যুক্তরাষ্ট্রে একটি এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা সবাই মারা গেছেন। বিমানটিতে রোগীসহ ৫ জন ছিলেন। খবর ওয়াশিংটন পোস্ট’র।
শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) রাত সোয়া ৯টার দিকে নেভাদার স্টেজকোচের কাছে বিমান দুর্ঘটনাটি ঘটে। এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি কেয়ার ফ্লাইট জানায়, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে বিমানটি রাডারের বাইরে চলে যায়।
সেন্ট্রাল লিয়ন কাউন্টির দমকল বিভাগ দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। অনুসন্ধান ও উদ্ধারকারী দল রাত সোয়া ১১টার দিকে বিমানটিকে শনাক্ত করে এবং তারা নিশ্চিত করে যে সেখানে কেউ বেঁচে নেই।
কেয়ার ফ্লাইট অনুসারে, একজন রোগী ও তার পরিবারের একজন সদস্য, একজন ফ্লাইট নার্স, একজন ফ্লাইট প্যারামেডিক এবং একজন পাইলট বিমানে ছিলেন ।
বিপি>আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
ভেনিজুয়েলার ভূমিকম্পে বিপর্যয়, প্রাণহানি ১০ হাজার ছাড়াতে পারে
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
জন্মসূত্রে নাগরিকত্ব বহালের পক্ষে যুক্তরাষ্ট্রের ৬৯ শতাংশ মানুষ
৪ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
রেকর্ডভাঙা দাবদাহে ফ্রান্সে বিদ্যুৎ বিপর্যয়, তাপমাত্রা ছাড়াতে পারে ৪৩ ডিগ্রি
১৭ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সেনা হত্যাকাণ্ডে পাকিস্তানি মানবাধিকারকর্মীকে যাবজ্জীবন কারাদণ্ড
১ দিন আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি