৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে একদিনে ৭৭ হাজারের বেশি করোনা আক্রান্ত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে একদিনে ৭৭ হাজারের বেশি করোনা আক্রান্ত
নিজস্ব প্রতিবেদক: মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে একদিনে শনাক্তের নতুন রেকর্ড গড়েছে। দেশটিতে একদিনে নতুন করে কোভিড-১৯ এ ৭৭ হাজারের বেশি আক্রান্ত হয়েছে। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার দেশটিতে করোনা ভাইরাসে ৭৭ হাজার ৬৪০ জন নতুন করে আক্রান্ত হয়েছে। এ দিন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৯২১ জনের। এনবিসি নিউজের দেওয়া তথ্য মতে, এর আগে গত ২১ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রে ৭৫ হাজার ৭২৩ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছিল। যে সংখ্যাকে ছাড়িয়ে গেছে বৃহস্পতিবারের করোনা শনাক্ত। এদিকে জনস হোপকিনস বিশ্ববিদ্যালয়ের দেওয়া তথ্য মতে, দেশটিতে এ পর্যন্ত ৮.৪ মিলিয়নের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ২ লাখ ২৩ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি