৯ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে দুই শতাধিক খোলা মাঠে ঈদের জামাত

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
যুক্তরাষ্ট্রে দুই শতাধিক খোলা মাঠে ঈদের জামাত
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রে দুই শতাধিক খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। দেশীয় আমেজে মুসলিম ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করেছে যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশিরা। স্থানীয় সময় মঙ্গলবার সকালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বাংলাদেশি পরিচালিত মসজিদ, মসজিদ সংলগ্ন মাঠ, পার্কের মাঠে ও গির্জার মিনলায়তনে ঈদের জামাতে অংশ নেন লাখ লাখ ধর্মপ্রাণ মুসল্লি। যুক্তরাষ্ট্রজুড়ে বাংলাদেশিদের পরিচালনাধীন প্রায় দুই শতাধিক মসজিদ বা তৎসংলগ্ন খোলা মাঠে ঈদ জামাতগুলো শুরু হয় সকাল ৮টা থেকে। এ ছাড়া অন্যান্য দেশের নাগরিকদের পরিচালনাধীন মসজিদেও পালা করে ঈদের জামাত অনুষ্ঠিত হয় সকাল ১০টা পর্যন্ত। ঈদ জামাতের নিরাপত্তায় স্থানীয় প্রশাসন ও আইন শৃংখলা বাহিনী বিশেষ পদক্ষেপ গ্রহণ করেন। নিউ ইয়র্কের বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয় জ্যামাইকা মুসলিম সেন্টারে। এ ছাড়া জ্যামাইকার অন্যান্য মসজিদ, জ্যাকসন হাইটস, ব্রঙ্কস, ব্রুকলিন, ওজন পার্ক, এস্টোরিয়া, ম্যানহাটনসহ প্রায় সব এলাকার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্রের জনবহুল ও বাংলাদেশি অধুষ্যিত নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ম্যাসাচুসেটস, কানেকটিকাট, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলারাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকি'র বিভিন্ন মসজিদ ও ইসলামিক সেন্টার ও দুই শতাধিক খোলা মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। যেসব এলাকায় মসজিদ নেই সেসব এলাকায় দীর্ঘদিন ধরে গির্জার মিনলায়তনেই জুমা ও ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। জামাত শেষে মুসলিম উম্মাহর শান্তি কামনাসহ বিশ্বে মহামারি করোনা ভাইরাস থেকে সকল মানুষকে পরিত্রাণের জন্য বিশেষ দোয়া করা হয়। বিভিন্ন স্থানে অনুষ্ঠিত ঈদের জামাতগুলোতে বাংলাদেশি কমিউনিটি নেতা এবং যুক্তরাষ্ট্রে বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্বশীল ব্যক্তিরাও অংশ নেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি