৯ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে দাবানলের আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল দুই পাইলটের

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬, ১১:৫২ পিএম
যুক্তরাষ্ট্রে দাবানলের আগুন নেভাতে গিয়ে প্রাণ গেল দুই পাইলটের

ছবি: সংগৃহীত

বাংলাপ্রেস ডেস্ক:  যুক্তরাষ্ট্রের ইউটাহ অঙ্গরাজ্যে দাবানল নেভানোর সময় একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছেন। 

এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের (এএনআই) এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছেন কর্মকর্তারা।

তবে নিহত দুই পাইলটের পরিচয় কর্মকর্তারা প্রকাশ করেননি।

সেভিয়ার কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় সিকোরস্কি স্কাইক্ৰেন নামের হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার সময় এতে থাকা দুই পাইলটও নিহত হন।

হেলিকপ্টারটি ফিশলেক ন্যাশনাল ফরেস্টে ছড়িয়ে পড়া একটি দাবানল নিয়ন্ত্রণে কাজ করছিল।

বিধ্বস্ত হওয়ার পর হেলিকপ্টার থেকে নতুন করে আগুন ছড়িয়ে পড়ে।

দাবানলটি ইতোমধ্যে প্রায় ১৭৪ বর্গমাইল (প্রায় ৪৫১ বর্গকিলোমিটার) এলাকা পুড়িয়ে দিয়েছে।

বিপি>টিডি

 


 

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি