৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে চিকিৎসার অবহেলায় কৃষ্ণাঙ্গ চিকিৎসকের মৃত্যু

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে চিকিৎসার অবহেলায় কৃষ্ণাঙ্গ চিকিৎসকের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: একজন চিকিৎসক হয়েও চিকিৎসার জন্য আকুতি জানিয়ে বিনা চিকিৎসায় হাসপাতালেই মারা গেলেন করোনা আক্রান্ত সুসান মুর। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের স্থানীয় একটি হাসপাতালের করোনায় আক্রান্ত ওই কৃষ্ণাঙ্গ চিকিৎসকের সঙ্গে বর্ণবাদী আচরণের অভিযোগ উঠেছে। চিকিৎসার অবহেলায় সুসান মুর নামে ৫২ বছর বয়সী নারী কৃষ্ণাঙ্গ মারা গেছেন। ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হসপিটাল নর্থ নামের একটি হাসাপাতাল থেকে মৃত্যুর আগে সুসানের করা ভিডিও ছড়িয়ে পড়ায় তোলপাড় শুরু হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ঐ ভিডিওতে দেখা যায় যে চিকিৎসার জন্য আকুতি করছেন সুসান। তীব্র শ্বাসকষ্টের সময় যন্ত্রণায় শ্বেতাঙ্গ চিকিৎসকের কাছে অনুরোধ করলেও কোন ব্যবস্থা নেননি বলেও ভিডিও-তে অভিযোগ করেন ওই কৃষ্ণাঙ্গ নারী চিকিৎসক। গত রবিবার স্থানীয় আরেকটি হাসপাতালে ৫২ বছর বয়সী সুসান মুরের মৃত্যু হয়। সুসানের চিকিৎসা না পাওয়ার অভিযোগ গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানিয়েছে ইন্ডিয়ানা ইউনিভার্সিটি হসপিটাল নর্থ হাসপাতাল কর্তৃপক্ষ। একটি বিবৃতিতে হাসপাতালটির পক্ষ থেকে বলা হয়, আমরা বৈষম্যের অভিযোগগুলি খুব গুরুত্বের সাথে গ্রহণ করি এবং প্রতিটি অভিযোগ তদন্ত করি। একটি গবেষণায় দেখা গেছে, শ্বেতাঙ্গদের চেয়ে কৃষ্ণাঙ্গরাই বেশি করোনা ঝুঁকিতে রয়েছেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি