৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পেলেন সিনহা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
যুক্তরাষ্ট্রে বসবাসের অনুমতি পেলেন সিনহা
নিউ ইয়র্ক প্রতিনিধি: রাজনৈতিক আশ্রয়ের আবেদন গ্রহণের নধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজের অনুমতি পেয়েছেন সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। সম্প্রতি সিনহার আবেদনের ওপর একটি শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি, কংগ্রেস প্রতিনিধি এবং যুক্তরাষ্ট্রের নিরাপত্তায় কাজ করা সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন। দীর্ঘ শুনানি শেষে এসকে সিনহার রাজনৈতিক আশ্রয়ের আবেদনটি গৃহীত হয়। অর্থপাচার, নৈতিক স্খলনসহ সুনির্দিষ্ট ১১টি অভিযোগ মাথায় নিয়ে দেশ ছাড়েন সাবেক প্রধান বিচারপতি সিনহা। তার বিরুদ্ধে ছোট ভাই অনন্ত কুমার সিনহার নামে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে প্রায় ৪ হাজার স্কয়ার ফিটের ২ কোটি ৩০ লাখ টাকা দিয়ে তিনতলা বাড়ি কেনার খবরও প্রমাণ হয়েছে সম্প্রতি। এরমধ্যে এসকে সিনহাকে রাজনৈতিক আশ্রয় দিয়েছে যুক্তরাষ্ট্র। তাকে ইচ্ছামতো যুক্তরাষ্ট্রে বসবাস এবং কাজের অনুমতিও দিয়েছে সে দেশের সরকার। এর আগে ওয়াশিংটন প্রেস ক্লাবে বহুল আলোচিত ‘এ ব্রোকেন ড্রিম’ বইয়ের উদ্বোধনী অনুষ্ঠানে সিনহা জানান, তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের জন্য পররাষ্ট্র দফতরে আবেদন করেছেন। তার এই আবেদন শুক্রবার মঞ্জুর করে দেশটির পররাষ্ট্র দপ্তর। একাধিক দায়িত্বশীল কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে যুক্তরাষ্ট্রের একটি সংবাদমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। এসকে সিনহা একটি ভাষণে বলেন, ‘এই দেশে (যুক্তরাষ্ট্র) আমার কোনো পরিচয় (স্ট্যাটাস) নেই। আমি শুধু একজন আশ্রয় প্রার্থী। তাই আমি এখানে রাজনৈতিক আশ্রয় পাওয়ার জন্য আবেদন করেছি।’ তিনি বলেন, আমি নিরাপদবোধ করছি না। আমি ভীত থাকি, ২৪ ঘণ্টা বাসাতেই থাকি। গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা আমার বাসা সব সময় মনিটরিং করে এবং যারা আমার বাসায় যায় তাদের ছবি তোলা হয়।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি