৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ৪, গুরুতর আহত অনেকে

Logo
বাংলা প্রেস প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৫, ১১:২৯ পিএম
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্তে নিহত ৪, গুরুতর আহত অনেকে

বাংলাপ্রেস ডেস্ক:   যুক্তরাষ্ট্রের কেন্টাকি রাজ্যের লুইসভিল মুহাম্মদ আলী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই একটি ইউপিএস এমডি-১১ কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে। এতে অন্তত চারজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা। 

মঙ্গলবার বিমানটি বিমানবন্দরের কাছে বাণিজ্যিক এলাকা ও সড়ক অতিক্রম করে ছুটতে থাকে। ফলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে এবং আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, ধ্বংসাবশেষ থেকেও আগুন জ্বলছিল।

লুইসভিল বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা জোনাথন বেভিন চারজন মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। এই দুর্ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। তিনি বলেছেন, ‘আহতদের অনেকেই গুরুতর অসুস্থ। তাদের স্থানীয় হাসপাতালগুলোতে নিয়ে যাওয়া হয়েছে।’

তবে বিমানের ফ্লাইট ক্রুদের অবস্থা এখনও জানা যায়নি। কেনটাকি রাজ্যের গভর্নর অ্যান্ডি বেসিয়ার বলেছেন, কর্তৃপক্ষ নিহতদের শনাক্ত করতে এবং তাদের পরিবারকে অবহিত করতে কাজ করছে।

লুইসভিলের মেয়র ক্রেইগ গ্রিনবার্গ জানিয়েছেন, সব জরুরি সেবা ঘটনাস্থলে কাজ করছে। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত দুর্ঘটনাস্থলে আগুন জ্বলতে থাকে। তবে তা নিয়ন্ত্রণে দ্রুতই নেওয়া হয়েছে।

মার্কিন জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ড দুর্ঘটনাটির তদন্তের নেতৃত্ব দেবে। দেশটির ফেডারেল এভিয়েশন প্রশাসন এতে সহায়তা করবে। বিমানটিকে ইউপিএস ফ্লাইট ২৯৭৬ হিসেবে শনাক্ত করা হয়েছে।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি