যুক্তরাষ্ট্রে বাড়িতে মিলল একই পরিবারের ৮ জনের গুলিবিদ্ধ লাশ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের ইনোচ শহরের একটি বাড়ি থেকে পাঁচ শিশুসহ আটজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার শহরটির কর্মকর্তারা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, পুলিশ তাদের সামাজিক তল্লাশি তৎপরতার অংশ হিসেবে ওই বাড়িটিতে গেলে পাঁচ শিশু ও তিনজন প্রাপ্তবয়স্ক লোকের লাশ খুঁজে পায়। বিবৃতিতে বলা হয়, প্রত্যেকের দেহে গুলির আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে জনসাধারণের প্রতি কোনো হুমকি বা সুনির্দিষ্টভাবে কোনো সন্দেহভাজন রয়েছে বলে মনে করছে না কর্তৃপক্ষ। বিবৃতিতে আরও বলা হয়, এ বিষয়ে তদন্ত চলছে এবং আরও তথ্য পরে সরবরাহ করা হবে।
ইনোচ শহরটি উটাহ অঙ্গরাজ্যের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অবস্থিত, যার জনসংখ্যা প্রায় আট হাজার। শহরটি সল্টলেক সিটি থেকে ৪০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।ম
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
নিউ ইয়র্কে দ্বিতীয় বাড়ির ওপর নতুন করসহ ২৬৮ বিলিয়ন ডলারের বাজেট চুক্তি
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি