যুক্তরাষ্ট্রে বারে বন্দুকধারীর গুলি, নিহত ৪
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম

বিদেশ ডেস্ক : যুক্তরাষ্ট্রের কানসাসের একটি বারে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন আহত হয়েছেন।
রোববার স্থানীয় সময় দুপুরে তেকিইল অকেসি নামের বারটিতে এ হামলার ঘটনা ঘটে বলে বিবিসি জানিয়েছে। টেক্সাসে দুটি হামলার ঘটনার সপ্তাহখানেক পরই কানসাসে এই হামলার ঘটনা ঘটলো। ওই দুটি হামলায় অনন্ত ৪৪ জন মানুষ প্রাণ হারান।
ঘটনার পর পুলিশ জানায়, অভিযুক্ত হামলাকারী একজন স্প্যানিস ভাষাভাষির (হিসপানিক) মানুষ। ঘটনার পর তিনি পালিয়ে গেছেন। তবে কী কারণে তিনি এ হামলা চালিয়েছে এবং এখন তার অবস্থান কোথায় সে বিষয়ে বিস্তারিত জানায়নি পুলিশ।
হামলায় নিহতদের পরিচয় প্রকাশ করেনি পুলিশ। পুলিশের মুখপাত্র থমাস টমাসিক বলেন, হামলার পেছনে একজনের বেশি লোক জড়িত কিনা তা এখনো জানা যায়নি।
বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
২ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
গঙ্গা পানি চুক্তি নিয়ে দুই দেশের যৌথ নদী কমিশনে আলোচনা হবে: জয়সোয়াল
১১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দীনেশ ত্রিবেদী
১৮ ঘন্টা আগে
by বাংলা প্রেস
সঙ্গীত একাডেমি