যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত সহিদুলের নিয়োগ বাতিল
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪০ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. সহিদুল ইসলামের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত এই কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ নিয়োগ বাতিল করা হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ‘বিসিএস পররাষ্ট্র ক্যাডারের অবসরপ্রাপ্ত কর্মকর্তা মো. সহিদুল ইসলামের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্রের অনুচ্ছেদ-৮ অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূত পদে তার চুক্তিভিত্তিক নিয়োগ ১ সেপ্টেম্বর ২০২২ তারিখ থেকে বাতিল করা হলো।’
জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলেও প্রজ্ঞাপনে বলা হয়েছে।
এর আগে গত ১৩ জুলাই পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছিল, ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মুহাম্মদ ইমরানকে যুক্তরাষ্ট্রে পরবর্তী রাষ্ট্রদূত হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিপি/কেজে
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
বাংলাদেশ
মাদরাসাছাত্রী ধর্ষণ ও অন্তঃসত্ত্বা : অভিযুক্ত সেই শিক্ষক গ্রেপ্তার
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
বাংলাদেশ
প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে: এলজিআরডি মন্ত্রী
১ ঘন্টা আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি