৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কমিটি গঠন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে গঠন করা হয়েছে বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ।নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের প্রবাসী একদল তরুণ 'এসো এক হই, অধিকারের কথা কই' এই শ্লোগানে এ সংগঠনটি করার উদ্যোগে গ্রহন করেন। গত শনিবার মোহাম্মদ আলি হোসাইন মজুমদারকে সভাপতি ও আব্দুস সাত্তার পলাশকে সাধারণ সম্পাদক করে যুক্তরাষ্ট্রের আংশিক শাখা কমিটি ঘোষণা করা হয়। একই দিনে একটি ভার্চুয়াল সভায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক এ কমিটিকে অনুমোদন দেন। বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আজাদ আহমেদ পাটওয়ারীর সভাপতিত্বে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রবাসীদের জন্য কাজ করার প্রতিশ্রুতি নিয়ে আগামী এক বছরের জন্য এ কমিটি অনুমোদন করা হয়। ভার্চুয়াল এ সভায় বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের প্রধান উপদেষ্টা সাবেক ডাকসু ভিপি গণবন্ধু নুরুল হক নুর, কেন্দ্রীয় সভাপতি ও সম্পাদক যথাক্রমে কবীর হোসেন ও বিপ্লব কুমার পোদ্দার যোগ দেন। এ সময় ভার্চুয়াল সভায় অংশ নেন কেন্দ্রীয় সহ-সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক নেয়ামত উল্ল্যা, মানব পাচার প্রতিরোধ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুদরত এ হাসান, গণযোগাযোগ বিষয়ক সম্পাদক ফাহিম আহমেদ সৌরভ, সহ-অর্থ সম্পাদক শাকিলুজ্জাম, সহ-শ্রম ও অভিবাসন সম্পাদক রাজিব আহমেদ।এছাড়াও বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদ যুক্তরাষ্ট্র শাখার বিভিন্ন অঙ্গরাজ্যের নেতৃবৃন্দ। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি মোহাম্মদ মামুন, সিকদার মনজিলুর রহমান ও জিয়াউল হাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান তুহিন, মোহাম্মদ আবুল কাশেম ও হাফিজুর রহমান মুন্না। সাংগঠনিক সম্পাদক হাসিবুল ইসলাম ভুঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মওদুদ আহমেদ ও মোহাম্মদ সালাউদ্দিন, দপ্তর সম্পাদক মো: নাজমুল হুদা ও সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ সরওয়ার খাঁন অর্থ সম্পাদক মাহমুদুল হাসান জাবেদ, সহ-অর্থ সম্পাদক জোবায়ের আহমেদ, সমাজ সেবা সম্পাদক রাজু আহমেদ, সহ-সমাজ সেবা সম্পাদক ইমাম মিজি, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক পলাশ প্রভাত, সহ-ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসাইন শহিদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক রুহুল খান, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহাম্মাদ ফখরুল ইসলাম, গণ যোগাযোগ বিষয়ক সম্পাদক নাজমুল ইসলাম, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এইচ এম শরিফুল ইসলাম, সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক ফাহেদ নবী, সহ-সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ আল আমিন (সৈকত), প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক কাউসার আহমেদ, শ্রম ও অভিবাসন বিষয়ক সম্পাদক শামেল মোহাম্মদ সোহেল, মানবপাচার প্রতিবাদ ও পুনর্বাসন সম্পাদক বাবলু আহমেদ, পরিবেশ ও জলবায়ু বিষয়ক সম্পাদক সাইদুর রহমান, স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক শাওন রাজ এবং কার্য নির্বাহী সদস্যরা হলেন আজাদ আহমেদ পাটওয়ারী, নেয়ামত উল্ল্যা, কুদরত এ হাসান ও ফাহিম আহমেদ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি