৪ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে আল জাজিরার বিরুদ্ধে ৫০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্রে আল জাজিরার বিরুদ্ধে ৫০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ মামলা
নিজস্ব প্রতিবেদক : কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি তথ্যচিত্র প্রচারে দেশ ও বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ায় ৫০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দাবি করে গত ২৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের আদালতে একটি মামলা দায়ের করেছেন যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ। এ মামলায় আল জাজিরা টিভি কর্তৃপক্ষসহ পাঁচজনকে আসামী করা হয়েছে। আল জাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’-এর ভিডিও অবিলম্বে ফেসবুক ও ইউটিউব থেকে প্রত্যাহার করারও আবেদন জানানো হয়েছে। স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে মামলার আবেদনের বিষয়টি জানান যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ রাব্বী আলম। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের আদালতে এ মামলাটি দায়ের করা হয়েছে। এ মামলায় ৫ জন বাদী রয়েছেন তারা হলেন রাব্বী আলম, শেরে আলম, রিজভী আলম, বঙ্গবন্ধু পরিষদ এবং বঙ্গবন্ধু কমিশন্স নামের সংগঠন। মামলার বিবাদীরা হলো আল-জাজিরা (ইংলিশ), দেশত্যাগী সাংবাদিক কনক সারোয়ার, ইলিয়াস হোসেন, দেলোয়ার হোসেন, জুলকার নাইন সায়ের, ডেভিড বার্গম্যান ও আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক। মামলার আবেদনে বলা হয়, বিবাদীরা যোগসাজশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরায় গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি তথ্যচিত্র প্রচার করে। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হয়। এই তৎপরতা বিদ্বেষপ্রসূত। এর মধ্যে দিয়ে বাদীর ক্ষতি হয়েছে এবং হচ্ছে, উল্লেখ করে তথ্যচিত্রটি অবিলম্বে প্রত্যাহার করার জন্য আদালতের আদেশ কামনা করা হয়েছে। এ ছাড়া মানসিক ক্ষতির দায় হিসেবে বিবাদীদের কাছ থেকে ৫০০ মিলিয়ন ডলার আদায়ের নির্দেশ চাওয়া হয়েছে। এর আগে সোমবার (১ মার্চ) ষড়যন্ত্রকারী মিডিয়া আল জাজিরার ষড়যন্ত্রের প্রতিবাদে বঙ্গবন্ধু পরিষদ নিউজার্সি ও পেনসেলভেনিয়ার যৌথ উদ্যোগে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয় মেরিল্যান্ড হাউজে। উক্ত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সন্মানিত সভাপতি রাজনীতিবিদ ও আইনবিদ ড. রাব্বি আলম। পূর্বে নির্ধারিত এ প্রতিবাদ সভায় পেনসেলভেনিয়া ষ্টেটের আহবায়ক মোঃ আবদুল হাই এবং সদস্য সচিব মো: আলীর নেতৃত্বে অনেক নেতা-কর্মি অংশ নেন।নিউজার্সি ষ্টেটের আহবায়ক মোঃ শাহীন ও সদস্য সচিব মোঃ আলী নূরের নেতৃত্বে নেতাকর্মিরা আলোচনায় অংশগ্রহন করেন। প্রধান অতিথি ড. রাব্বি আলম বলেন, বর্তমানে বাংলাদেশের উন্নয়নের ধারাকে ব্যহত করার জন্য ১৯৭১ সালের পরাজিত শক্তিরা বিদেশি শক্তির সহায়তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাই স্বাধীনতার স্বপক্ষের শক্তিকে ঐক্যবদ্ধভাবে এই পরাজিত শক্তিকে প্রতিহত করতে হবে। তাদের এই ষড়যন্ত্রকে প্রতিহত করার জন্য যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ আগামীতে কাজ করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। তিনি বলেন, গত ২৩ ফেব্রুয়ারি মিশিগান ফেডারেল কোর্টে তিনি নিজে বাদি হয়ে ষড়যন্ত্রকারী মিডিয়া আলজাজিরার বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। মামলায় ৫০০ মিলিয়ন ডলারের ক্ষতিপূরন দাবি করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গত ১ মার্চ সন্ধ্যায় নিউইয়র্কে এক সংবাদ সন্মেলন করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি