যুক্তরাষ্ট্রে আজ পালিত হচ্ছে ঈদ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৭ পিএম
নিউ ইয়র্ক প্রতিনিধি: যুক্তরাষ্ট্রে বসবাসকারী মুসলমানরা আজ শুক্রবার ঈদ উদযাপন করবেন। সৌদি আরবে চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর দেশটির অধিকাংশ মসজিদ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। অর্থাৎ এবার ২৯ দিন রোজা পালন করলেন যুক্তরাষ্ট্রের মুসলমানরা।
সৌদি আরবে চাঁদ দেখার ছয় ঘণ্টা পর যুক্তরাষ্ট্র ও কানাডায় চাঁদ দেখতে পাওয়ার কথা। এ হিসাব ধরে নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, বোস্টন, ভার্জিনিয়া, মেরিল্যান্ড, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, মিনেসোটা, অ্যারিজোনা, টেক্সাস এবং ওয়াশিংটন ডিসি থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে চাঁদ দেখার সংবাদ পাওয়ার পর এসব অঙ্গরাজ্যগুলোতেও শুক্রবার ঈদুল ফিতরের নামাজ আদায়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কয়েক বছর আগেও যুক্তরাষ্ট্রে একাধিক দিনে ঈদ পালন করা হয়েছে। তবে এখন সেই বিভেদ আর নেই বললেই চলে। নিউ ইয়র্কের প্রধান প্রধান ঈদ জামাত হবে জ্যামাইকা মুসলিম সেন্টার, বাংলাদেশ মুসলিম সেন্টার, আল আমিন জামে মসজিদ, আল আমান জামে মসজিদ এবং বায়তুল জান্নাহ জামে মসজিদে।
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
প্রবাস
ফ্লোরিডায় দুই বাংলাদেশি শিক্ষার্থী হত্যাকান্ডের হালনাগাদ ‘ভয়াবহ’ তথ্য
১ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
নিউ ইয়র্কে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে জামাইকা মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ দিন আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডা ট্র্যাজেডি: নিহত লিমন নিখোঁজ বৃষ্টিকে বিয়ের পরিকল্পনা করেছিলেন
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
প্রবাস
ফ্লোরিডায় বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, যুক্তরাষ্ট্রজুড়ে শোকের ছায়া
১ সপ্তাহ আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি