যুক্তরাষ্ট্রে আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
বাংলাপ্রেস ডেস্ক: যুক্তরাষ্ট্রে আজ সোমবার সন্ধ্যায় আরবি শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে মঙ্গলবার পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। যুক্তরাষ্ট্রে বসবাসকারী বিভিন্ন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা মেতে উঠবে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদের আনন্দে। আর আজ চাঁদ দেখা না গেলে মঙ্গলবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হবে। আর ঈদ উদ্যাপিত হবে পরদিন বুধবার। তবে ইতোমধ্যে সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে বলে খবর পাওয়া গেছে।
এক মাস সিয়াম সাধনার পর সবার জন্য আনন্দের বার্তা নিয়ে আসছে ঈদুল ফিতর। ইতোমধ্যে বিভিন্ন অঙ্গরাজ্যের মসজিদ ও ইসলামিক সেন্টারগলো থেকে ঈদুল ফিতরের জামাতের ঘোষণা দিয়েছেন। গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সর্বত্রই একই দিনে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এর আগে প্রায় দু'দিনে ঈদের জামাত হল। এবারের কোন ধরনের বিভ্রান্তি হবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ইসলামিক সেন্টার অব ম্যাসাচুসেটস (বিআইসিএম)'র কর্মকর্তারা।
ঈদ উৎসবকে কেন্দ্র করে শনিবার বিকেল থেকেই শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য অগণিত মুসলিম পশ্চিম আকাশের দিকে তাকিয়ে থাকবে। পুরো রমজান মাসব্যাপী যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরের সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন শুধু ইফতার ও দোয়া মাহফিলের অনুষ্ঠানে মেতে উঠেছিল।
ঈদ উৎসবের জন্য প্রবাসী বাংলাদেশিদের মাঝে ঈদের পরদিন থেকেই শুরু হবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ঈদ পরবর্তী নানা আয়োজেনের প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে। রমজানে ইফতার প্রতিযোগিতার পর এবার শুরু হচ্ছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বনভোজন প্রতিযোগিতা।
বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
গুলির শব্দে হোয়াইট হাউস অবরুদ্ধ, সরিয়ে নেওয়া হলো সংবাদকর্মীদের
১ দিন আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি