যুক্তরাষ্ট্রে আইটি বিভ্রাটে আলাস্কা এয়ারলাইন্সের বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত
নিজস্ব প্রতিবেদক: আলাস্কা এয়ারলাইন্স বৃহস্পতিবার সন্ধ্যায় একটি বড় আইটি বিভ্রাটের কারণে সাময়িকভাবে সব ফ্লাইট স্থগিত করেছে। যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলীয় সময় সন্ধ্যা ৭টা ৩৪ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (X) দেওয়া এক পোস্টে প্রতিষ্ঠানটি যাত্রীদের বিমানবন্দরে রওনা দেওয়ার আগে তাদের ফ্লাইটের অবস্থা যাচাই করার আহ্বান জানায়।
রাত ১০টার দিকে এক্স-এ আরেকটি পোস্টে এয়ারলাইন্সটি জানায়, তারা বিভ্রাটের পর আমাদের কার্যক্রম পুনরুদ্ধারে সক্রিয়ভাবে কাজ করছে। বিভিন্ন সংবাদমাধ্যম আলাস্কা এয়ারলাইন্স ও ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)-এর সঙ্গে যোগাযোগ করেছে মন্তব্যের জন্য।
ফ্লাইট ট্র্যাকিং সাইট ফ্লাইটঅ্যাওয়্যার-এর তথ্যানুযায়ী, বৃহস্পতিবার রাতে পর্যন্ত আলাস্কা এয়ারলাইন্সের ২৪১টি ফ্লাইট বিলম্বিত হয়েছে এবং ৪৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এর মধ্যে কতগুলো আইটি বিভ্রাটের কারণে হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।
এই স্থগিতাদেশ এমন এক সময় এলো যখন যুক্তরাষ্ট্রে চলমান সরকারি অচলাবস্থার কারণে বিমান চলাচল ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। গত সপ্তাহান্তে বিমান চলাচল নিয়ন্ত্রণকারী কর্মকর্তার সংকটের কারণে দেশের বিভিন্ন বিমানবন্দরে বিপুলসংখ্যক ফ্লাইট বিলম্বিত হয়।
সরকারি অচলাবস্থার কারণে বিমান নিয়ন্ত্রণ কর্মকর্তারা বেতন ছাড়াই কাজ চালিয়ে যাচ্ছেন।
এর আগে গত মাসে কানেক্টিভিটি সমস্যার কারণে ইউনাইটেড এয়ারলাইন্সও যুক্তরাষ্ট্র ও কানাডার সব ফ্লাইটে সাময়িক স্থগিতাদেশ জারি করেছিল। সেই একই দিনে টেকনিক্যাল সমস্যায় আমেরিকান এয়ারলাইন্সের রক্ষণাবেক্ষণ কার্যক্রমও বাধাগ্রস্ত হয়।
এছাড়া গত আগস্ট মাসে প্রযুক্তিগত সমস্যার কারণে যুক্তরাষ্ট্রের প্রধান প্রধান বিমানবন্দরে ইউনাইটেড এয়ারলাইন্সকে সব ফ্লাইট স্থগিত করতে হয়, যার ফলে এক হাজারেরও বেশি ফ্লাইট বিলম্বিত হয়।
বিপি/এসএম
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
নিউ ইয়র্কের ১০ বিলিয়ন ডলারের হোম কেয়ার জালিয়াতি ঠেকাতে বিচার বিভাগের মামলা
সঙ্গীত একাডেমি