যুক্তরাষ্ট্রে আবারও ভয়াবহ হয়ে উঠেছে করোনা সংক্রমণ
বাংলা প্রেস
প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে আবারও করোনা সংক্রমণের অবস্থা বেশ ভয়াবহ হয়ে উঠেছে। এখন পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৫১ হাজার ২৫৬ জনের। বর্তমানে করোনায় প্রতিদিন গড়ে প্রায় এক হাজার মানুষ মারা যাচ্ছেন। সারা বিশ্বের মধ্যে যুক্তরাষ্ট্রে করোনার মৃত্যু এখনও সর্বাধিক।
পরিসংখ্যান আগের মাসের তুলনায় ৫০ শতাংশ বেশি। মিনেসোটা, নিউ মেক্সিকো, টেনেসি এবং উইসকনসিন এমন কয়েকটি রাজ্যে রেকর্ড সংখ্যক মৃত্যুর ঘটনা ঘটছে।
জনস হপকিনস সেন্টার ফর হেলথ সিকিউরিটির স্কলার ও মহামারি রোগ বিশেষজ্ঞ জেনিফার নুজো জানিয়েছেন, পরিস্থিতি খারাপ হচ্ছে এবং আগামী বছরগুলিতে আরও খারাপ হতে পারে।
তিনি জানিয়েছেন, সামনের মাসগুলোতে অবস্থা আরো ভয়াবহ হতে পারে। আমেরিকা যুক্তরাষ্ট্রের পরে অবশ্য ভারতেই সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে।
নিউইয়র্ক টাইমস-এর একটি রিপোর্ট বলছে, আগামী সপ্তাহগুলিতে আমেরিকায় মৃতের সংখ্যা আরও দ্রুত বাড়তে পারে। সমস্ত বিষয় ও পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে উইসকনসিন এবং নিউ মেক্সিকো রাজ্যের স্বাস্থ্য বিভাগের আধিকারিকেরাও নতুন পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
রিপোর্ট জানাচ্ছে, উইসকনসিন এবং নিউ মেক্সিকোর স্বাস্থ্য অধিদপ্তর মৃতদেহের জন্য অতিরিক্ত ব্যাগ ও বড় যানবাহনের ব্যবস্থা করছেন। অন্যদিকে এই দুটি রাজ্যে ক্রমেই বাড়ছে সংক্রমণ। ফলে হাসপাতালগুলিতে রোগীদের পর্যাপ্ত জায়গার ব্যবস্থা করতে পারছে না কর্তৃপক্ষ।
শুক্রবার(১৪নভেম্বর), মার্কিন যুক্তরাষ্ট্রে একদিনে ১ লক্ষ ৮১ হাজার সংক্রমণ ধরা পড়ে। মোট করোনা সংক্রমণ ছাড়িয়ে গিয়েছে ১ কোটি ১২ লক্ষের বেশি। যার জেরে ফের ৪ থেকে ৬ সপ্তাহের লকডাউনের দাবি তুলেছেন বিশেষজ্ঞরা।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]
আপনি এগুলোও পছন্দ করতে পারেন
আন্তর্জাতিক
দীর্ঘ আড়াই ঘণ্টা বৈঠকে বসেন ইরানের প্রেসিডেন্ট ও সর্বোচ্চ নেতা
৩৫ মিনিট আগে
by বাংলা প্রেস
আন্তর্জাতিক
সৌদির আকাশসীমা নিষেধাজ্ঞার পর হরমুজে নৌ অভিযান স্থগিত ট্রাম্পের
৩৬ মিনিট আগে
by বাংলা প্রেস
স্ট্রিট কিচেন-স্পাইস টাউন
সঙ্গীত একাডেমি