
নিজস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রে আবারও প্রতিনিধি পরিষদের স্পিকার পুনর্নির্বাচিত হয়েছেন ডেমোক্র্যাটদলীয় নেতা ন্যান্সি পেলোসি। রিপাবলিকান সিনেটররা জো বাইডেনের প্রেসিডেন্ট হওয়া ঠেকাতে যখন তৎপর তখন সামান্য ব্যবধানে চতুর্থবারের মত স্পিকার নির্বাচিত হলেন ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক পেলোসি।
স্থানীয় সময় রোববার মার্কিন প্রতিনিধি পরিষদে স্পিকার পদে ভোটাভুটি হয়। এতে ৭ ভোটের ব্যবধানে জয়ী হন পেলোসি। তিনি পেয়েছেন ২১৬ ভোট আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ২০৯ ভোট। ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ডেমোক্র্যাটরা জয় পেলেও প্রতিনিধি পরিষদে গতবারের চেয়ে ১১ টি আসন কম পেয়েছে দলটি। এবার প্রতিনিধি পরিষদের ডেমোক্র্যাটরা পেয়েছে ২২২ টি আসন। আর রিপাবলিকানরা পেয়েছেন ২১২ টি আসন।
বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]