৯ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৮০০ কোটি ডলারের বিবাহ বিচ্ছেদ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮ পিএম
যুক্তরাষ্ট্রে ৩ হাজার ৮০০ কোটি ডলারের বিবাহ বিচ্ছেদ
নিউ ইয়র্ক প্রতিনিধি: আমাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে বিচ্ছেদের জন্য স্ত্রী ম্যাকেনজি বেজোসকে দিতে হচ্ছে প্রায় ৩ হাজার ৮০০ কোটি ডলার। শুক্রবার যুক্তরাষ্ট্রের সিয়াটলের এক আদালত অর্থের এই পরিমাণ ঠিক করে দিয়েছেন। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি মাসে এক টুইট বার্তায় নিজেদের ২৫ বছরের সাংসারিক জীবনের ইতি টানার ঘোষণা দেন বেজোস দম্পতি। এরপর গত এপ্রিলে তাঁদের বিচ্ছেদ অনুমোদিত হওয়ার পর ম্যাকেনজিকে কী পরিমাণ অর্থ দিতে হবে, তার পরিমাণ নির্ধারণ করা হয়। সেটি ছিল আমাজনের মোট সম্পদের ৪ শতাংশ বা প্রতিষ্ঠানের প্রায় দুই কোটি শেয়ার। প্রতিবেদনে বলা হয়, ম্যাকেনজিকে এই পরিমাণ অর্থ দেওয়ার পর বেজোসের সম্পদের পরিমাণ থাকবে প্রায় ১১৫ বিলিয়ন ডলার। এদিকে গত মে মাসে ম্যাকেনজি তাঁর অর্ধেক সম্পদ শীর্ষ ধনী ওয়ারেন বাফেট ও বিল গেটসের দাতব্য সংস্থায় দান করার ঘোষণা দিয়েছিলেন। টুইটারে যৌথভাবে দেওয়া এক বার্তায় গত ৯ জানুয়ারি জেফ ও ম্যাকেনজি বেজোস বিচ্ছেদের কথা জানিয়েছিলেন। এরপর থেকে সারা বিশ্বে এই দম্পতিকে নিয়ে তোলপাড় শুরু হয়। হেজ ফান্ড ডি ই-তে কাজ করার সময় জেফ বেজোস ও ম্যাকেনজির পরিচয়। ১৯৯৩ সালে বিয়ে করেন তাঁরা। এর এক বছর পরই জেফ অনলাইনভিত্তিক বাণিজ্য প্রতিষ্ঠান আমাজন চালু করেছিলেন। বিপি।সিএস
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি