৫ মে ২০২৬

যুক্তরাষ্ট্রে ১৭ হাজার অভিবাসীর ড্রাইভিং লাইসেন্স বাতিল

Logo
বাংলা প্রেস প্রকাশ: ১৪ নভেম্বর ২০২৫, ০৪:১৭ এএম
যুক্তরাষ্ট্রে ১৭ হাজার অভিবাসীর ড্রাইভিং লাইসেন্স বাতিল

বাংলাপ্রেস ডেস্ক:   যুক্তরাষ্ট্রে ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অডিটে অনিয়ম ধরা পড়ায় প্রায় ১৭ হাজার অভিবাসীর বাণিজ্যিক ড্রাইভিং লাইসেন্স (সিডিএল) বাতিল করা হয়েছে। অডিটে দেখা গেছে, এসব লাইসেন্স এমন হাজারো অভিবাসীকে দেওয়া হয়েছিল যারা এখন আর যুক্তরাষ্ট্রে বৈধভাবে থাকার অনুমতি রাখে না।

অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের কড়াকড়ির মধ্যেই এই সিদ্ধান্ত বড় রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে।

যুক্তরাষ্ট্রের পরিবহন বিভাগ জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে এসব লাইসেন্স ‘বেআইনিভাবে’ এমন বিদেশি ড্রাইভারদের দেওয়া হয়েছিল, যাদেরকে তারা ‘বিপজ্জনক’ বলে আখ্যা দিচ্ছে। সংশ্লিষ্ট চালকদের জানিয়ে দেওয়া হয়েছে— ৬০ দিনের মধ্যে তাদের লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে।

এর আগে গত আগস্টে যুক্তরাষ্ট্রে বৈধভাবে অবস্থানের অনুমতি না থাকা এক ট্রাকচালক ফ্লোরিডায় তিনজনকে চাপা দিয়ে হত্যা করেন। ওই ঘটনার পর ট্রাম্প প্রশাসন বাণিজ্যিক ট্রাক ও বাস চালনায় অনিয়মিত অভিবাসীদের ঠেকাতে পদক্ষেপ আরও কঠোর ও বিস্তৃত করেছে।

অবশ্য ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউজম পুরো বিষয়টিকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন।

ট্রাম্প প্রশাসন মূলত দীর্ঘদিন ধরেই ক্যালিফোর্নিয়াসহ আরও বেশ কয়েকটি অঙ্গরাজ্যকে সমালোচনা করে আসছে যারা যুক্তরাষ্ট্রে বৈধ কাগজপত্র ছাড়া অবস্থানরত ব্যক্তিদেরও ড্রাইভিং লাইসেন্স দিয়েছে।

মার্কিন পরিবহনমন্ত্রী শন ডাফি বলেন, ‘এটা কেবল শুরু। ক্যালিফোর্নিয়ায় সেমি-ট্রাক ও স্কুলবাসের স্টিয়ারিংয়ের পেছনে থাকা প্রতিটি অনিয়মিত অভিবাসীকেও সরিয়ে দেওয়া হবে।’

যদিও নিউজমের কার্যালয় বলছে, যাদের লাইসেন্স বাতিল হচ্ছে, তাদের সবারই তখন বৈধ ফেডারেল ওয়ার্ক পারমিট ছিল। এছাড়া নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে ওই ১৭ হাজার ড্রাইভিং লাইসেন্স দেওয়া হয়েছিল, তাই এগুলো সেই নিয়ম ভঙ্গ করে না।

লজিস্টিকস ও পরিবহন প্রতিষ্ঠান ফ্রেমন্ট কনট্র্যাক্ট ক্যারিয়ারস-এর তথ্য অনুযায়ী, ক্যালিফোর্নিয়ায় ১ লাখ ৩০ হাজারের বেশি ট্রাকচালক বসবাস করেন। যুক্তরাষ্ট্রের দুটি বৃহত্তম সমুদ্রবন্দর এবং সবচেয়ে বড় কৃষি উৎপাদনভিত্তিক অঙ্গরাজ্য হওয়ায় ক্যালিফোর্নিয়ায় ট্রাকচালকের সংখ্যা অনেক বেশি।

বিপি>টিডি

[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি