৬ মে ২০২৬

যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আ. লীগের ফেসবুক পেজ

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪১ পিএম
যুক্তরাষ্ট্র থেকে পরিচালিত হবে আ. লীগের ফেসবুক পেজ
বাংলাপ্রেস ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করে দেশ থেকে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এখন পর্যন্ত সেখানেই অবস্থান করছেন। ওই দিন থেকে সারা দেশে ছাত্র–জনতার তোপের মুখে পড়েন আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীরা। এ ঘটনার পরে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন সংগঠনটি। ঘটনার কয়েক দিন পর থেকে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজে কিছু ভিডিও কনটেন্ট আপলোড করা হচ্ছে। সেখানে এক পেস্টে নেতাকর্মীদের ‘দলীয় সব খবর এবং তথ্য পাঠাতে’ মার্কিন যুক্তরাষ্ট্রের একটি নম্বর দিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) সন্ধ্যায় দেওয়া ওই পোস্টে বলা হয়, ‘আপডেট আওয়ামী লীগের অফিশিয়াল হোয়াটসঅ্যাপ +1 (917) 5699327 এই নম্বরে দলীয় সব খবর এবং তথ্য পাঠাতে অনুরোধ করছি।’ খোঁজ নিয়ে জানা যায়, নম্বরটি মার্কিন যুক্তরাষ্ট্রের। আওয়ামী লীগের নেতাকর্মীদের হোয়াটসঅ্যাপে যোগাযোগের আগের নম্বরটি ছিল বাংলাদেশি—০১৩১২১১১৯৭১। গত ২০ আগস্ট দেশীয় হোয়াটসঅ্যাপে নম্বরে যোগাযোগ করে। বর্তমানে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা। গত ৫ আগস্ট থেকেই আত্মগোপনে দলটির নেতাকর্মীরা। দলটির কেন্দ্রীয় কার্যালয় এবং সভাপতির রাজনৈতিক কার্যালয় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সরকার পতনের পর কয়েক দিন ফেসবুক ও এক্স হ্যান্ডলে ভিডিও বার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রে থাকা শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। তবে তিনিও দীর্ঘদিন ধরে নীরব রয়েছেন। সর্বশেষ গত সোমবার তিনটি সংবাদ শেয়ার করেন জয়। বিপি/আর এল
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

স্ট্রিট কিচেন-স্পাইস টাউন


স্ট্রিট কিচেন-স্পাইস টাউন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি