৯ আগস্ট ২০২৬

যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক-নাট্যকার আহমেদ মূসা মারা গেছেন

Logo
বাংলা প্রেস প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম
যুক্তরাষ্ট্র প্রবাসী সাংবাদিক-নাট্যকার আহমেদ মূসা মারা গেছেন
নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক, লেখক ও নাট্যকার আহমেদ মূসা মারা গেছেন। স্থানীয় সময় শনিবার (এপ্রিল ১৭) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে তিনি মারা যান। তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকালের সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। জানা যায়, আহমেদ মূসার ফুসফুসে দীর্ঘদিন ধরেই সমস্যা ছিল এবং বছরখানেক আগে ক্যান্সার ধরা পড়েছিল। কেমোথেরাপি চলছিল। গত প্রায় এক দশক যাবত তিনি যুক্তরাষ্ট্র প্রবাসী ছিলেন। শারীরিকভাবে বেশ অসুস্থতায় কাটাচ্ছিলেন তিনি। নিউ ইয়র্কে শীত মওসুমে বাতাসে অক্সিজেনের ঘাটতিতে নি:শ্বাস নিতে কষ্ট হতো তার। শেষবার যখন কথা হয় তখন তিনি নাতিশীতোষ্ণ আবহাওয়ার স্টেট ফ্লোরিডায় চলে যাওয়ার কথা ভাবছেন বলে জানিয়েছিলেন। কিন্তু ফ্লোরিডায় যাওয়া হয়নি তার। নিউ ইয়র্ক ছেড়ে ছেলের কর্মস্থল মিসৌরিতে চলে গিয়েছিলেন তিনি। নিয়মিত ছেলে ও মেয়ের বাসায় যাতায়াতের ফলে তিনি দু'স্থানেই বসবাস করতেন। আহমেদ মূসা ২০১১ সালে নিউ ইয়র্কে আসেন। তার স্ত্রী ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারিতে যুক্তরাষ্ট্রে ইমিগ্রান্ট হওয়ার সুযোগ পাওয়ায় তিনি তার সঙ্গে যুক্তরাষ্ট্র এসে প্রবাস জীবন শুরু করেন। এরপর যুক্তরাষ্ট্রে আসে তার ছেলে ও মেয়ে। নিউ ইয়র্কে অবস্থানকালে তিনি প্রায় ৩ বছর নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক আজকালের সম্পাদক হিসেবে কর্মরত ছিলেন। সাংবাদিক, লেখক ও নাট্যকার আহমেদ মূসার মৃত্যুতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ শোক প্রকাশ করেছেন। এছাড়াও শোক প্রকাশ করেছেন নিউ ইয়র্কের শীর্ষস্থানীয় ৮টি পত্রিকার সম্পাদকদের সমম্বয়ে গঠিত এডিটরস কাউন্সিলের সদস্যবৃন্দ। তারা হলেন- সাপ্তাহিক ঠিকানার সম্পাদক এম এম শাহীন, সাপ্তাহিক বাঙালীর সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক পরিচয় সম্পাদক নাজমুল আহসান, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক আবু তাহের, সাপ্তাহিক বাংলাদেশ সম্পাদক ডা. ওয়াজেদ এ খান, সাপ্তাহিক দেশ বাংলার সম্পাদক ডা. সারোয়ারুল হাসান চৌধুরী, সাপ্তাহিক জন্মভুমি সম্পাদক রতন তালুকদার, সাপ্তাহিক আজকাল সম্পাদক জাকারিয়া মাসুদ জিকো ও সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ। বিপি।এসএম
[বাংলা প্রেস হলো মুক্ত চিন্তার একটি বৈশ্বিক প্রচার মাধ্যম। এটি স্বাধীনচেতা মানুষের জন্য নিরপেক্ষ সংবাদ, বিশ্লেষণ ও মন্তব্য সরবরাহ করে। আমাদের লক্ষ্য হলো ইতিবাচক পরিবর্তন আনা, যা আজকের দিনে আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।]

মন্তব্য (0)

আলোচনায় যোগ দিন

আপনার মতামত শেয়ার করতে এবং অন্যান্য পাঠকদের সাথে যুক্ত হতে দয়া করে লগইন করুন।

এখনো কোন মন্তব্য নেই

Be the first to share your thoughts on this article!

আপনি এগুলোও পছন্দ করতে পারেন

সঙ্গীত একাডেমি


সঙ্গীত একাডেমি